দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী ট্রেনটি মাত্র তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছেছে। নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে।








