চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রোঞ্জজয়ী শ্রাবণী-রুপালিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 18, মার্চ 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি দলের নারী খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। জুনে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে শ্রাবণী মল্লিকরা। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে দলের বিশ্বকাপ প্রস্তুতি। তাদের তত্ত্বাবধায়ন করছেন কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী।

এ বছরের জুনের ১-১৩ তারিখে ভারতের বিহারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে ভারতের বিহারে অনুষ্ঠিত হয়েছিল প্রথম নারী কাবাডি বিশ্বকাপ। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, পঞ্চম হয়ে আসর শেষ করেছিল বাংলাদেশ।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে ইরান থেকে দল সাফল্য নিয়ে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন চায় বিশ্বকাপেও এমন সাফল্য অনূদিত হোক। ২০১২ সালে প্রথম বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার আরও ভাল করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

দলের প্রস্তুতির জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। এ সম্পর্কে সোহাগ আরও বলেন, ‘দলের প্রস্তুতির জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে দলকে নেপাল পাঠানো হবে। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।’

‘থাইল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ এবং নেপাল অথবা শ্রীলংকাকে নিয়ে হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ। এছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠানোর পরিকল্পনা আছে। সেখানে বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে।’

Tags: কাবাডিথাইল্যান্ডনেপালরুপালিলিড স্পোর্টসশ্রাবণীশ্রীলঙ্কাসোহাগ
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post

অসম্ভবকে সম্ভব করলেন ভিকি-রাশমিকা!

Next Post
বিরাট অ্যাকশন দৃশ্যের ছবি, যেখানে তিনজন অভিনেতা বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসম্ভবকে সম্ভব করলেন ভিকি-রাশমিকা!

নিখোঁজ আজমত আলীর ছবি, পরিবার সন্ধান চাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ আজমত আলীর সন্ধান চায় পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT