চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘মেঘ বালিকা’ নিয়ে ফিরছে ‘মন দুয়ারী’ টিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 18, মার্চ 2025
in বিনোদন
A A
বৃষ্টিতে দুজন মানুষ ছাতা ধরে চা পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ভ্যাল্টেনটাইনের সবচেয়ে আলোচিত নাটক জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-নীহা অভিনীত ‘মন দুয়ারী’। একমাসে এ নাটকটি ইউটিউব থেকে ৪কোটি দর্শক দেখেছেন। নতুন খবর, আবারো ফিরছে টিম ‘মন-দুয়ারী’। ঈদে প্রচার হবে এই টিমের নতুন নাটক ‘মেঘ বালিকা’।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় এই নাটকটিতে জুটি হয়ে ফিরছেন অপূর্ব-নীহা। নির্মাতা জানান, ‘মন-দুয়ারী’র মতো‘ মেঘ বালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প।

এবারের গল্পে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যায়। সে এক গভীর পাগলামী প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতোটা তীব্র হতে পারে ঠিক ততোটাই।

সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু। আর সেই বন্ধুত্ব খুবই গাঢ়। এতোটাই গাঢ় যে আবিদকে নায়লার ভাই এবং বাবা-মা নিজেদের পরিবারের সদস্য মনে করে। আর তাই নায়লার প্রেমের পাগলামী একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়।

নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ‘মন-দুয়ারী’ এবং ‘মেঘবালিকা ’পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘ বালিকা’র ঘোষণা দেয়ার প্ল্যান ছিল আগে থেকেই।

‘মেঘ বালিকা’ নাটক সম্পর্কে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে।’

অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরছেন। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা আসলে ৩টি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি ২টা। আরেকটা আপাতত হচ্ছে না। তবে একটু বলতে পারি, ‘মেঘ বালিকা’ নাটকটি মন-দুয়ারীর মতোই জমজমাট হবে।’

‘মেঘ বালিকা’ নিয়ে অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ম নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আর নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে টাইপের ক্যারেক্টারে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের ক্যারেকটার পেয়েছে। সবমিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’

নীহা বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সাথে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি এটাআমার জন্য অনেকবড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস মন-দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করে নিবে।’

‘মেঘ বালিকা’ নাটকে আরো অভিনয় করেছে সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ আরো অনেকে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৪টায় সম্প্রচার হবে। পরে নাটকটি ধূপছায়া এন্টারটেনমেন্টের ইউটিউবে প্রচার হবে।

Tags: অপূর্বচ্যানেল আইজাকারিয়া সৌখিননাটকনিহামন দুয়ারীলিড বিনোদন
Previous Post

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

Next Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের কাবাডি দলের নারী খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ব্রোঞ্জজয়ী শ্রাবণী-রুপালিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT