চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন খুনের রহস্য উন্মোচনে ছোটকাকুর ‘মিশন মুন্সিগঞ্জ’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 18, মার্চ 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে চ্যানেল আই অনলাইন সাংবাদিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম। আট দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় এবার থাকছে ছোটকাকু সিরিজের নতুন নাটক, নাম ‘মিশন মুন্সিগঞ্জ’।

ফরিদুর রেজা সাগর-এর লেখা ছোটকাকু জনপ্রিয় গোয়েন্দা সিরিজ। অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের নাট্যরূপে প্রতি বছর নির্মিত হয় টেলিভিশন নাটক, আর মূল চরিত্রে তো তিনি আছেনই! তবে গেল বছর হলো ব্যতিক্রম। ঈদুল আযহাতে নির্মিত ছোটকাকু সিরিজের ‘হবিগঞ্জের হরবোলা’ পরিচালনার দায়িত্ব আফজাল হোসেন তুলে দেন নির্মাতা অনিমেষ আইচের হাতে!

তারই ধারাবাহিকতায় আসন্ন ছোটকাকু সিরিজের নতুন নাটক ‘মিশন মুন্সিগঞ্জ’ নির্মাণ করতে যাচ্ছেন অনিমেষ।

দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে, একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হল ফেনীতে। একজন রাজনীতিবিদ। মজার ব্যাপার হলো- তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন। সব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনী জট পাকিয়ে যায়।

সেই জট খুলতেই ছোটকাকুর ‘মিশন মুন্সিগঞ্জ’। মূল চরিত্রে আফজাল হোসেন ছাড়াও ‘মিশন মুন্সিগঞ্জ’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ভাবনা প্রমুখ।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘মিশন মুন্সিগঞ্জ’-এর প্রথম পর্ব দেখা যাবে। এরপর ঈদ আয়োজনের প্রতিদিন একই সময়ে দেখা যাবে এ সিরিজটি।

Tags: অনিমেষ আইচআফজাল হোসেনঈদ ২০২৫চঞ্চল চৌধুরীচ্যানেল আইয়ের ঈদছোটকাকুটিভি সিরিজটেলিছবিফরিদুর রেজা সাগরভাবনালিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

ভারতের নাগপুরে হিন্দু-মুসলমান সহিংসতা, কারফিউ জারি

Next Post

ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই আবারও ইসরায়েলের হামলা, ফিলিস্তিনে মৃত্যুর মিছিল

Next Post
বিশ্বের নেতাদের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই আবারও ইসরায়েলের হামলা, ফিলিস্তিনে মৃত্যুর মিছিল

বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআইডি ইসি'র অধীনে রাখার দাবিতে বুধবারের কর্মবিরতি স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT