চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে পড়া ৪ নভোচারী, সরাসরি সম্প্রচারে নাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 18, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহাকাশে আটকা পড়া নভোচারীরা ফিরছেন, নাসার সরাসরি সম্প্রচারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার ফেরার কথা থাকলেও মহাকাশে প্রায় নয় মাস ধরে আটকে থাকা নাসার দুই মহাকাশচারী- বুচ উইলমোর এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস মঙ্গলবারই পৃথিবীতে ফিরে আসছেন। স্পেসএক্সের রকেটে করে তাদের এই প্রত্যাবর্তন অভিযানটি সরাসরি সম্প্রচার করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

আজ (১৮ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উভয় মহাকাশচারীই ১৮ মার্চ, মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন। আবহাওয়ার কথা মাথায় রেখে, পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল করা হয়েছে। মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে বলে নাসা এক বিবৃতিতে জানিয়েছে।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যাবর্তন অভিযান সফল করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সময়, আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্রু-৯-এ চড়ে মহাকাশচারীদের পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার করবে নাসা।

ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স ক্রু-৯ সুনিতা এবং বুচের পাশাপাশি মহাকাশচারী নিক হেগ এবং অলেকজান্ডার গরবুনভকেও পৃথিবীতে ফিরিয়ে আনবে। তারা উঠেও পড়েছেন পৃথিবীতে ফেরার মহাকাশযানে। মহাকাশযানটিকে এই মুহূর্তে আলাদা করা হচ্ছে।  আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হওয়ার পর ধীরে ধীরে কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নামবে ক্রু-৯ মহাকাশযানটি। মহাকাশযানটি এখন পৃথিবীতে ফিরে আসার জন্য তার ১৭ ঘন্টার যাত্রা শুরু করবে। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ধীরে ধীরে নেমে আসবে। ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে এটি।

ইতিমধ্যে, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags: নভোচারীনাসাবুচ উইলমোরসুনিতা উইলিয়ামস
Previous Post

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র

Next Post

এপ্রিলে আত্মপ্রকাশ করবে আরেকটি নতুন রাজনৈতিক দল

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ নতুন রাজনৈতিক দলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলে আত্মপ্রকাশ করবে আরেকটি নতুন রাজনৈতিক দল

বৈচিত্র্যময় রঙের পোশাক পরা পরিবার ঈদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে ঈদ হওয়ায় প্রাধান্য পাচ্ছে যেসব পোশাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT