চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 17, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার জার্সিতে মেসি ছাড়া খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরে চোটে ভুগছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি হয়ে তিন ম্যাচ না খেলার পর ফিরে গোল করেন। সবশেষ আটালান্টা ইউনাইটেডের হয়ে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচে ফের চোট পান। এতে ছিটকে গেলেন কদিন বাদে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড থেকে। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে কাতার বিশ্বকাপজয়ী দলটি।

আটালান্টা ম্যাচের পর মেসির স্ক্যান করানো হয়। পায়ের মাংসপেশি ও সংযোগে চোট পাওয়া গেছে। চোট শনাক্ত হওয়ার পর ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক বিরতির সময়ে মেসিকে বিশ্রাম দেয়া কথা ভাবেন। তাই বড় দুটি ম্যাচে খেলা হচ্ছে না মেসির।

আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। ম্যাচ দুটি সামনে রেখে সোমবার ২৬ সদস্যের দল দেয় আর্জেন্টিনা। মেসির পাশাপাশি প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, জিওভানি লো সেলসো, আলেজান্দ্রো গার্নাচো, গঞ্জালো মন্টিয়েল ও ক্লদিও এচেভেরির মতো তারকারা।

আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লিওনর্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মোদিনা, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, ইজিকুয়েল পালাসিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিউলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গুয়েজ।
ফরোয়ার্ড: থিয়েগো আলমাদা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিউরুগুয়েব্রাজিলমেসিলিড স্পোর্টস
Previous Post

টুঙ্গিপাড়ার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরঞ্জাম আত্মসাতের অভিযোগ

Next Post

পাকিস্তানে ২১৪ সেনা হত্যার দাবি

Next Post
পাকিস্তানে ২৪ সেনা হত্যার দাবি, অস্ত্রধারী বন্দুকধারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ২১৪ সেনা হত্যার দাবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বাংলাদেশ নিয়ে উদ্বেগের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT