চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 17, মার্চ 2025
in আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
তসলিমা নাসরিনের ছবি, বাংলার সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বসবাসকারী নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের একজন বিজেপি সাংসদ। এর মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর আবার ভারতের পার্লামেন্টে লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি উঠল।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য বলেন, বাকস্বাধীনতার স্বার্থেই তসলিমা নাসরিনকে তার ‘প্রাণের শহর’ কলকাতায় ফিরতে দেওয়া উচিত – যাতে তিনি পশ্চিমবঙ্গে বসেই বাংলায় সাহিত্যচর্চা ও লেখালেখি করতে পারেন।

প্রসঙ্গত, এই সহস্রাব্দের গোড়ার দিকে কলকাতায় বসবাস শুরু করলেও ২০০৭ সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে কয়েকটি সংগঠন বিক্ষোভ দেখালে রাজ্যের তদানীন্তন বামফ্রন্ট সরকার তাকে কলকাতা ছাড়ার নির্দেশ দেয়।

তারপর থেকে তসলিমা মূলত রাজধানী দিল্লিরই বাসিন্দা, যদিও মাঝে মাঝে তিনি লম্বা সময় পশ্চিমের বিভিন্ন দেশেও কাটান।

শমীক ভট্টাচার্য রাজ্যসভায় বলেন, ২০০৭ সালে তখনকার একজন কংগ্রেস নেতার কারসাজিতেই তসলিমা নাসরিনকে রাজ্যছাড়া হতে হয়েছিল। পরে সেই নেতাকে কংগ্রেস বহিষ্কার করলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল তাকে পার্লামেন্টেও পাঠায়।

সেই তৃণমূলই এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় গত চোদ্দ বছর ধরে, কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গের জন্য তসলিমা নাসরিনের দরজা এখনও বন্ধ।

পার্লামেন্টে শমীক ভট্টাচার্যের এই বক্তব্যের পর তাকে ধন্যবাদ জানিয়ে তসলিমা নাসরিন এদিন একটি ফেসবুক পোস্টও দিয়েছেন।

তসলিমা সেখানে লেখেন, “বাংলার টানে, প্রাণের টানে যে শহরে বসবাস শুরু করেছিলাম, সেই শহর থেকে কখনও যে বিতাড়িত হবে হবে, কল্পনাও করিনি। শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয়। তারপর দীর্ঘ বছর কোনও রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে কোনও কথা বলেননি।”

“জানিনা, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না, তবে শমীক ভট্টাচার্য যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি, বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”

তবে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা সম্ভব হবে কি না, সেটা মূলত নির্ভর করছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ওপরেই–কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি রাজ্যেরই এখতিয়ারে।

Tags: কলকাতাতসলিমা নাসরিন
Previous Post

করোনা ভ্যাকসিনের অর্থ লুট: সালমান ও বেক্সিমকোর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Next Post

এখন আর তরমুজ বিক্রি করতে পারছেন না ভাইরাল হওয়া সেই তরমুজ বিক্রেতা!

Next Post
বাজারে তরমুজ বিক্রেতাদের ভিড়, ভাইরাল হওয়া তরমুজের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন আর তরমুজ বিক্রি করতে পারছেন না ভাইরাল হওয়া সেই তরমুজ বিক্রেতা!

ট্রাম্প ও ইয়েমেনের হুথি নেতা ছবি, মার্কিন স্থাপনায় হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন স্থাপনায় দ্বিতীয়বারের মতো হুথির হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT