চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার সময় গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 17, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
জাল নোট তৈরির সময় গ্রেপ্তার চারজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন একদল চক্র।

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে সাড়ে ৩৮ লাখ টাকার দেশি জাল নোট ও ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোটসহ জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সেসময় জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ছাড়াও একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৬ মার্চ দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে-একটি চক্র ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাল নোট কারবারি সাইদুর ও মেহেদী। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চক্রের আরেক সদস্য পালিয়ে যান।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। আসন্ন ঈদ কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Tags: ডিবি
Previous Post

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯

Next Post

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু 

Next Post
রামু কক্সবাজার হাইওয়ে থানার বোর্ড, পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে যুবকের মৃত্যু 

সেচের জন্য জল সরবরাহ করছে পাম্প, কৃষি কাজে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালানোর অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT