চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচে খেলতে বাংলাদেশের পথে হামজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 17, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার হামজা বিমানবন্দরে বসে মোবাইল ব্যবহার করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ড থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার শনিবার রাতে রওনা হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে।

উড়োজাহাজে চড়ে বসা হামজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে বাফুফে। লিখেছে, ‘হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের প্রতি দায়বদ্ধ। বেঙ্গল টাইগার এ ফুটবলার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরও তথ্যের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।’

বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের পর প্রথমবার দেশে আসছেন ইংলিশ এফএ কাপ জয়ী হামজা। তার দেশে আসা নিয়ে উজ্জীবিত বাংলাদেশের ফুটবল অঙ্গন। হামজার গ্রামের বাড়ি সিলেটে চলছে উৎসবের আমেজ। আয়োজনে কমতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। সৌদি আরবের তাইফে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।

গত ১৯ ডিসেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী হামজা জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান। তখন লেস্টার সিটির হয়ে খেলতেন ২৭ বর্ষী মিডফিল্ডার।

Tags: বাফুফেবাংলাদেশভারতলেস্টারসিলেটহামজা
Previous Post

বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

Next Post

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

Next Post
ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

মহাকাশে মহাকাশচারী সুনীতা ও বুচের ছবি, তাদের পোষাক ও সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর বুধবার ফিরবেন মহাকাশচারী সুনীতা এবং বুচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT