চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর ঘরোয়া শিরোপা জয় নিউক্যাসলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 পূর্বাহ্ন 17, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নিউক্যাসল ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষাটা ৭০ বছরের। ঘরোয়া ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড সবশেষ শিরোপা জিতেছিল ১৯৫৫ সালে, এফএ কাপ। এরপর আর ইংল্যান্ডের ফুটবলে শিরোপা জেতা হয়নি ক্লাবটির। ১৯৬৯ মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ (বর্তমানের ইউরোপা লিগ) জিতেছিল নিউক্যাসল। এরপর কেটে গেছে ৫৬ বছর। অপেক্ষা খরা ঘুচিয়ে অবশেষে শিরোপা ধরা দিল নিউক্যাসলের হাতে। লিভারপুলকে হারিয়ে প্রথমবার লিগ কাপ জিতল ক্লাবটি।

ওয়েম্বলিতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ড্যান বার্নের গোলের পর আলেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। পরে ব্যবধান কমান ফেডেরিকো কিয়েসা।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে নিউক্যাসল। একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পেতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথমবার জালের দেখা পায় দলটি। ট্রিপিয়ারের কর্নারে বল পেয়ে হেডে জালে বল পাঠান বার্ন। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের জালে বল পাঠান ইসাক। তবে অফসাইডের জন্য গোল মেলেনি। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৫২ মিনিটে জ্যাকব মার্ফির হেডে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড।

পরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিউক্যাসলের জালে বল পাঠান কিয়েসা। শুরুতে অফসাইড দিলেও ভিএআরের সাহায্যে গোল মেলে লিভারপুলের। বাকি সময়টায় আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। লিভারপুলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে এড হাউয়ের দল।

Tags: ইসাকনিউক্যাসললিগ কাপলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

গণমাধ্যমের বিরুদ্ধে মামলা, মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করবে: গণঅধিকার পরিষদ

Next Post

মাদ্রিদে দুই গোলে পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

Next Post
বার্সেলোনা খেলোয়াড় গোলের পর উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদে দুই গোলে পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

প্রগতি ভবনের ছবি, বাংলাদেশের জাতীয় প্রতীক ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ জঘন্য অপরাধ, যথাযথ নামেই ডাকা উচিত: প্রধান উপদেষ্টার কার্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT