চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর: তাসকিন

একশো বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করলো শাকিব খানের কোম্পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 16, মার্চ 2025
in বিনোদন
A A
তাসকিনের ছবি, তিনি সাদা পোশাক পরিহিত, দর্শকদের মাঝে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার মেগাস্টার শাকিব খানকে সামনাসামনি দেখলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। দেখেই রীতিমত মুগ্ধ হয়ে গেলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিবকে উদ্দেশ্য তাসকিন হাসিমুখে বলেই দিলেন, ‘শাকিব ভাই হলো লিজেন্ড, সামনাসামনি দেখতে বেশি সুন্দর।’

রবিবার দুপুরে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাসকিন এ কথা বলেন। এসব শাকিব নিজেও উপস্থিত ছিলেন।

তাসকিন আরও বলেন, সবার মুখে মুখে রিমার্ক কোম্পানির নাম শুনছি। আজ আমি নিজে এই কোম্পানির আয়োজনে এসে প্রাউড ফিল করছি।

তাসনিককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, বিপিএলে তাসনিক খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।

ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার টিজার ও গান প্রকাশের পর সাড়া ফেলেছে। শাকিব বলেন, আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে  আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।

একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ প্রসঙ্গে শাকিব বলেন, রিমার্কের হাত ধরে বৈশ্বিক হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের শত বিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করল বাংলাদেশ। লিলি হালাল বিউটি সোপ ও অলিন হালাল লিপবামের মাধ্যমে সারা বিশ্বজুড়ে হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে রিমার্ক।

তিনি বলেন, এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই বিএসটিআই-কে, তাদের প্রত্যয়নের মাধ্যমেই আমরা পেয়েছিলাম হালাল সার্টিফিকেট আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ব হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। হালাল পণ্যের ক্রমবর্ধমান বাজারে রিমার্কের হাত ধরে বাংলাদেশ শীঘ্রই একটি শক্ত অবস্থান তুলে ধরে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

এই আয়োজনে ক্রিকেটার তানজিদ হাসান তামিম, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, বিদ্যা সিনহা মীম, শবনম ফারিয়া, কেয়া পায়েলসহ বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: নাহিয়ান ইমন

Tags: তাসকিন আহমেদবরবাদরিমার্কলিড বিনোদনশাকিব খান
Previous Post

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনা

Next Post

রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ রেশন দিতে খানি বাংলাদেশের পিটিশন দাখিল 

Next Post
রোহিঙ্গা শিবিরের ভেতরে মানুষের চলাচল ও আশ্রয় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ রেশন দিতে খানি বাংলাদেশের পিটিশন দাখিল 

নির্বাচনে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT