চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩১ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 16, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
টর্নেডোতে ধ্বংসপ্রাপ্ত গুদামঘর, ব্যাপক ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে টর্নেডোর ভয়াবহ আঘাতে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ জন। আরকানসাসে ৩ এবং টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে ধূলি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। ওকলাহোমায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

এই দুর্যোগে দেশটির ৬টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ ঘটনা সম্পর্কে জানা গেছে।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ অনুসারে, পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে, এই অঞ্চলে আরও তীব্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে বিধ্বস্ত বাড়ি ও গাড়ি, ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ প্রতিবেদনে আরও জানা যায়, টর্নেডো আঘাত হানার আশংকায় মধ্য মিসিসিপিতে শনিবার সকালে টর্নেডোর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। শুক্রবার রাত ও শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যে বজ্রপাতও হয়েছে। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত ও তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অধিবাসীদের যে কোন মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া শনিবার সকালে মধ্য মিসিসিপিতেও টর্নেডো সতর্কতার অংশ হিসেবে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছিল।

এনডব্লিউএস এই পরিস্থিতিকে “বিশেষ করে বিপজ্জনক” হিসাবে বর্ণনা করে এই অঞ্চলে “একাধিক তীব্র থেকে প্রবল শক্তিশালী টর্নেডো” সম্পর্কেও সতর্ক করেছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে: “আপনি যদি এই অঞ্চলগুলোতে বাস করেন, তাহলে আপনার কাছে যাওয়া যায় এমন সবচেয়ে শক্তিশালী অবকাঠামোতে যান এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত ওই স্থানেই থাকুন।”

Tags: বিদ্যুৎহীন
Previous Post

ঈদযাত্রা: আজ থেকে প্রতি লঞ্চে ৪ জন করে আনসার মোতায়েন

Next Post

বিশ্বকাপ বাছাই দাবা: শীর্ষ ধরে রেখেছেন তাহসিন

Next Post
বাংলাদেশের দাবা খেলোয়াড় তাহসিন বিশ্বকাপ বাছাই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাই দাবা: শীর্ষ ধরে রেখেছেন তাহসিন

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT