চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে ৩০ মিনিটে ৭৩ লাখ হিট!

দ্বিতীয় দিনে অনলাইনে ভিড় বেড়েছে কয়েকগুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 15, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ রেলওয়ে মোবাইল অ্যাপের স্ক্রিনশট, ট্রেনের তথ্য ও টিকিট বুকিং. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন রোজার ঈদে ট্রেনে ঈদযাত্রার শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধাঘণ্টায় ৭৩ লাখ বার ওয়েবসাইটে হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে৷

আজ শনিবার রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ৭৩ লাখ বার হিট করা হয়েছে। টিকিট সব বিক্রি হয়ে গেছে।

ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকেট পাবেন যাত্রীরা।

ট্রেনের আগাম টিকেট এখন বিক্রি শুরু হয় ১০ দিন আগে। সেই হিসাবে ঈদযাত্রার আগাম টিকেট ছাড়ার শুরুর দিন শুক্রবার বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকেট।

যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় শুরু হয়। তবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

শনিবার সকাল ৮টা ৩ মিনিটে বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রির সাইটে বেলা প্রবেশ করে দেখা গেছে, রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে স্নিগ্ধা ৩৮টি, এসি সিট ৮টি, বনলতা এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধায় ৩টি, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের এসি সিট ৮টি, স্নিগ্ধায় ১৯টি আসন ফাঁকা আছে।

তবে ঠিক দুই মিনিট পর ৮টা ৫ মিনিটে প্রবেশ করে এসি সিট এবং স্নিগ্ধা শ্রেণির কোনো টিকেট পাওয়া যায়নি। দেখা গেছে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়,পার্বতীপুর, নাটোর, খুলনা এবং বেনাপোল স্টেশনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকে শেষ হয়ে গেছে প্রথম ১০ মিনিটের মধ্যেই।

বেলা ৮টা ৩০ মিনিটে ওইসব স্টেশনের শোভন চেয়ারসহ সব শ্রেণির টিকেট বিক্রি শেষ হয়ে যায়। সে সময় পর্যন্ত শোভন চেয়ার শ্রেণির একটি টিকেট অবিক্রিত ছিল।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, এখন অনলাইনেই সব টিকেট বিক্রি হয়। মানুষের টিকেটের চাহিদা বেশি থাকায় বিক্রি শুরুর দিকেই টিকেট বিক্রি শেষ হয়ে যায়। এখন স্টেশনেনা এসে ঘরে বসেই মানুষ টিকিট কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

২০২৩ সালের রোজার ঈদের টিকেট বিক্রির মধ্য দিয়ে ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে। আর সার্ভারের চাপ কমাতে সকাল ও দুপুরে দুই শিফটে টিকেট বিক্রির প্রচলন শুরু হয় গত রোজার ঈদে।

এরআগে গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিক্রি হয়েছে ২৪ মার্চের প্রথম দিনের ট্রেনের টিকিট। টিকিট কিনতে ওই দিন আধা ঘন্টায় টিকিট কিনতে হিট পড়ে ২০ লাখ।

শুক্রবার নির্ধারিত ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়ে।

আগামী ২৬ মার্চের টিকেট মিলবে রোববার। এরপর ধারাবাহিকভাবে ২৭ মার্চের টিকেট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট ১৮ মার্চ, ২৯ মার্চের ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট পাওয়া যাবে ২০ মার্চ।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

Tags: ঈদ যাত্রাট্রেনের টিকিট বিক্রি
Previous Post

ধর্ষণের প্রতিবাদে ৫ দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

Next Post

বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: গুতেরেস

Next Post
বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: গুতেরেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিন ছুটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT