চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আইইডি বিস্ফোরণ, অনেকে হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 14, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে মসজিদে আইইডি বিস্ফোরণে হতাহতরা উদ্ধার কাজের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজিরিস্তানের একটি মসজিদে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এক ইসলামিক নেতাসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে নামাজের সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে।

মনে করা হচ্ছে, এই হামলার ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় জখম অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশে জানিয়েছে, ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তড়িঘড়ি মসজিদ খালি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে।

ঘটনার পরেই আরও একবার গোটা পাকিস্তানজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে হাই অ্যালার্ট করা হয়েছে। যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে আগেও জঙ্গি কার্যকলাপ ঘটেছে। জানা যাচ্ছে, আজ ওই মসজিদে বিশেষ প্রার্থনা চলাকালীনই হঠাত করেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইইডি বিস্ফোরণ ঘটনা হয় বলে দাবি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদের একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় নেয়নি। ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত মঙ্গলবার বেলুচিস্তানে একেবারে দুপুর বেলায় জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বেলুচ বিদ্রোহী। সেই রেশ কাটতে না কাটতেই একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে।

Tags: খাইবার পাখতুনখোয়াপাকিস্তানমসজিদ
Previous Post

দুই বছরের কন্যাকে হারালেন আফগান তারকা জাজাই

Next Post

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

Next Post
জনপ্রিয় ব্যক্তিরা ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

নতুন প্রেমিকার পরিচয় নিয়ে আলোচনা করছে আমিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল আমিরের নতুন প্রেমিকার পরিচয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT