চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিউল-আইয়ুবে ভর করে জিতেছে অগ্রণী ব্যাংক, সাদিক-বিজয়ের ব্যাটে গাজী গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 13, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সি পরিহিত, ট্রফি হাতে, sunglasses পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির মাঠে হওয়া ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে দলটি। দুর্দান্ত বল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক।

বিকেএসপিতে হওয়া ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাব রবিউল হকের তোপে পড়েন। ৫.৫ ওভার বল করে ১৪ রান দিয়ে এ পেসার নেন ৪ উইকেট। এছাড়া আরিফ আহমেদ ও তাইবুর রহমানের ২টি করে উইকেট শিকারে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

ধানমন্ডির মঈন খান সর্বোচ্চ ৩৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক সোহানের থেকে। ধানমন্ডির সাত ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি। ১১৫ রানের মধ্যে অতিরিক্ত আসে ১১ রান।

জবাবে ব্যাটে নেমে মার্শাল আইয়ুবের অপরাজিত ৫১ রানে ভর করে ৫ উইকেটের জয় তোলে অগ্রণী ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে তাইবুর রহমানের থেকে। অধিনায়ক ইমরুল কায়েস শুন্য রানে সাজঘরে ফেরেন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ২ উইকেটের পর একটি করে উইকেট নেন মঈন খান, ফজলে মাহমুদ ও মো. এনামুল।

দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৯ ওভার বল করে ৩ মেডেন ২২ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শামিম মিয়া।

ক্রিকেটার ধানমন্ডি ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো সহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে ব্যাট করা শাইনপুরের ব্যাটাররা আবু হাসিম, শামিম ও তোফায়েল আহমেদের বোলিং তোপে পড়ে ১৬১ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৬ রান করেন জুবায়ের হোসাইন, ২৯ রান আসে অনিক সরকারের থেকে। তোফায়েল ৩টি ও হাসিম ২টি উইকেট নেন।

জবাবে গাজী গ্রুপের দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয় ৫০ ও ৫২ রানের ইনিংস খেলেন। শামসুর রহমান ৩৩ ও সালমান ইমন ২৩ রানে অপরাজিত থাকেন। ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ও ১৯৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গাজী গ্রুপ।

Tags: অগ্রণী ব্যাকগাজী গ্রুপতাইবুরধানমন্ডিবিজয়রবিউললিড স্পোর্টসশাইনপুকুরসাদিক
Previous Post

চাকরি থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরানোর উদ্যোগ ব্র্যাকের

Next Post

ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম

Next Post
শোকাহত পরিবারের সদস্যরা ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর খবর শুনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম

শিশুর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটি মারা গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT