চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 12, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
অভিযুক্তের সঙ্গে দুই শিশুর ছবি, পুলিশি গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

দিনাজপুরে টেলিভিশনে কার্টুন দেখানো কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে আমিনুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক করে আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। তিনি জানান, এ ঘটনায় এক শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি মমতাজুল বলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলাম প্রতিবেশি সাত বছরের দুজন শিশুকে গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে টেলিভিশনে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে হাত ধরে তার বসত বাড়ির ঘরের ভেতর নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা লাগিয়ে দেয়।

এক পর্যায়ে মেয়ে শিশু দুজনকে বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাদের মধ্যে একজনকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশু দু’জন ভয়ে চিৎকার করলে অভিযুক্ত মমিনুল ইসলাম তাদের গলা চেপে ধরে। এই বিষয়ে কাউকে কিছু বললে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও শিশুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।পরে ভুক্তভোগী শিশুরা নিজেদের বাড়িতে এসে তাদের মায়ের কাছে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং পুরো ঘটনা খুলে বলে। শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামি অভিযুক্ত মমিনুল ইসলাম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। ভিকটিম দু’জনেই ৭ বছরের কন্যা শিশু। আর অভিযুক্ত আমিনুল পেশায় একজন ছাগল ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান নামে। স্থানীয় জনতা রাত সাড়ে ১০ টায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে শিশু দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Tags: দিনাজপুরধর্ষণ চেষ্টা
Previous Post

রেফারিকে অপমান-লাল কার্ড, ৫ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

Next Post

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি

Next Post
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় করছেন জাতিসংঘ মহাসচিব. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনে অনেক সংবাদমাধ্যম গণহত্যাকে জায়েজ করতে তৎপর ছিল: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT