চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 12, মার্চ 2025
in কর্পোরেট নিউজ
A A
স্বেচ্ছাসেবকরা মসজিদে পরিষ্কার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দু’বারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির মাধ্যমে দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজানে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সাতটি বিভাগের ১০টি করে মোট ৭০টি মসজিদ পরিষ্কার করা হবে। রাজধানী ঢাকার ৩০টি মসজিদও এই বৃহৎ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। লাইজেলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।

রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন।

এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল। ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ লাইজলের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের একটি উদ্যোগ।

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন বলেন, ‘গত দুই বছর আমাদের এই উদ্যোগ অভূতপূর্ব সাড়া পেয়েছে যা এর প্রয়োজনীয়তা প্রমাণ করে। তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে আমরা মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করার সুযোগ নিশ্চিত করতে চাই।’

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘রেকিট বিশ্বাস করে আমাদের ব্র্যান্ডগুলোর ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। ‘পরিচ্ছন্নতায় পবিত্রতার মাধ্যমে লাইজল শুধু হাইজিনের বিষয়টিই প্রচার করে না, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়তেও সকলকে অনুপ্রানিত করে তুলছে। এবারের ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এটি মুসলিম ধর্মালম্বীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করছে।’

লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করে। উদ্ভাবনী পণ্য এবং নানা উদ্যোগের মাধ্যমে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসময় সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি।

Tags: রেকিট বেনকিজার
Previous Post

৫ দাবিতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে ধর্ষণবিরোধী মঞ্চ

Next Post

অ্যাটলেটিকোর বিপক্ষে এমবাপেকে নিয়ে শঙ্কায় রিয়াল

Next Post
এমবাপে চোটে ভুগছেন, রিয়াল ক্লাবের জন্য উদ্বেগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকোর বিপক্ষে এমবাপেকে নিয়ে শঙ্কায় রিয়াল

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান, জিতেছে আবাহনী-রূপগঞ্জও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT