চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অঞ্জন-আবিরদের মুখোমুখি চঞ্চল-মোশাররফ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 11, মার্চ 2025
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের ছবি, বাংলাদেশি নাটকের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের পাশাপাশি টলিউডেও বেশ ক’বছর ধরে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র প্রচলন আছে। কলকাতার সিনেমায় অভিনয়ের সুবাধে বিগত কয়েক বছর ধরে মনোনয়ন কিংবা পুরস্কারে জয়া আহসান হয়ে উঠেছেন নিয়মিত মুখে! শুধু জয়া ই নয়, বাংলাদেশি আরো কয়েকজন তারকার দাপট দেখা গেছে।

গেল বছরেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জয়া আহসানসহ বাংলাদেশের মোট ৫ জন তারকা!

সোমবার (১০ মার্চ) রাতে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র মনোনয়ন তালিকা ঘোষণা করে ফিল্মফেয়ার। ওয়েবসাইটে জানানো হয়, ১৮ মার্চ কলকাতার তারকা হোটেলে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫’–এর আসর। ২০২৪ সালে টলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা শিল্পীদের।

গেল বছর কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (টলিউড) কাজ করেন বাংলাদেশের অভিনয়শিল্পীরাও। সেই সূত্রে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা করে নিয়েছেন তারাও।

পশ্চিমবঙ্গের ছবি পদাতিক, হুব্বা এবং ভূতপরীতে অভিনয়ের জন্য এ বছর সেরার তালিকায় রয়েছেন যথাক্রমে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং জয়া আহসান। এরমধ্যে প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মূল ভূমিকায় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিমও। ‘হুব্বা’-তে অভিনয়ের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেতে অংশ নিতে হবে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াইতে।

কেননা চঞ্চল-মোশাররফ ছাড়াও সমালোচনা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেতে মনোনয়ন পেয়েছেন ‘মানিকবাবুর মেঘ’-এর জন্য চন্দন সেন, ‘শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে’-এর জন্য আবির চ্যাটার্জী, ‘বেলাইন’-এর জন্য পরাণ বন্দোপাধ্যায় এবং ‘চালচিত্র এখন’-এর জন্য অঞ্জন দত্ত।

অন্যদিকে এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলির (বাবলি) নাম।

Tags: চঞ্চলচঞ্চল চৌধুরীজয়া আহসানফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসমোশাররফমোশাররফ করিমলিড বিনোদন
Previous Post

প্রায় সাড়ে ৭ ঘণ্টা গেমিং উপভোগ করবেন এই স্মার্টফোনে

Next Post

ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী?

Next Post
অন্ধকারে একজন নারী নিজেকে জড়িয়ে ধরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী?

চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নতুন সদস্যদের স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT