চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে দুটি মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা, যানচলাচল বন্ধ

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
11:18 পূর্বাহ্ন 11, মার্চ 2025
in - টপ লিড নিউজ, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বকেয়া বেতন এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে এই দুই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এছাড়া নান্দুন, কড্ডা বাজার কেমিও ইউএসএ নীটওয়‍্যার লি. কারখানার শ্রমিকরা বকের বেতনের দাবিতে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৭টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে।

দুই মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাকের আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Tags: মহাসড়ক অবরোধ
Previous Post

আর্থিক মন্দার শঙ্কায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ধস

Next Post

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

Next Post
ডাকাতের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও দেশীয় অস্ত্রের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

বরের গায়ে পানির বদলে মদ ঢালা হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে হলুদে বরের গায়ে পানির বদলে ঢালা হচ্ছে মদ, ভিডিও ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT