চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে হলুদে বরের গায়ে পানির বদলে ঢালা হচ্ছে মদ, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 11, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
বরের গায়ে পানির বদলে মদ ঢালা হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের আচার একটি ঐতিহ্যবাহী রীতি, যেখানে সাধারণত হলুদ মাখিয়ে পানি বা দুধ দিয়ে বর-কনেকে গোসল করানো হয়। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের গায়ে পানি বা দুধের বদলে মদ ঢালা হচ্ছে। এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বর মাটিতে বসে আছেন এবং তার বন্ধুরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের মদের বোতল। বন্ধুরা বোতল থেকে মদ ঢালতে থাকেন বরের মাথায়। মাথা ও মুখ বেয়ে মদের ধারা গড়িয়ে পড়তে থাকে বরের গায়ে। এক পর্যায়ে বর সেই মদে চুমুক দিচ্ছেন। ভিডিওতে দাবি করা হয়েছে, পানির বদলে বরের গা থেকে হলুদ তুলে ফেলতে বিয়ার এবং ভদকার মতো মদ ব্যবহার করা হয়েছে।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে অনেকেই বর ও তার বন্ধুদের আচরণের নিন্দা করেছেন। তারা মনে করছেন, এই ধরনের আচরণ ভারতীয় বিবাহের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতিকে ক্ষুণ্ন করছে। এক ব্যবহারকারী লিখেছেন, ভারতীয় বিবাহের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে।

অন্যদিকে, কিছু ব্যবহারকারী এই ঘটনাকে স্বাভাবিক বলে মনে করছেন। তারা বলছেন, মদ কোনো বিধর্মী জিনিস নয়। এক ব্যবহারকারী লিখেছেন, এতে কী সমস্যা? মদ কী ভাবে বিধর্মী? শিব এবং অন্যান্য দেবতারাও মদ উপভোগ করেন।

Tags: গায়ে হলুদবরবিয়ে
Previous Post

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

Next Post

ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল

Next Post
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল

কোস্ট গার্ড নৌ-রুটের নিরাপত্তায় নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ-রুটের সার্বিক নিরাপত্তায় নজরদারিতে কোস্ট গার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT