চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 10, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, কোচের নির্দেশনা নিচ্ছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জনকে চুক্তিতে রেখেছে বিসিবি। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন কেবল তাসকিন আহমেদ। জায়গা হয়নি সাকিব আল হাসানের। চুক্তিতে নাম রাখতে চাননি মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে বিসিবি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে চুক্তির মেয়াদ। চুক্তি কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ পাবেন সর্বোচ্চ বেতন, মাসিক ১০ লাখ টাকা। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের, ২ লাখ টাকা করে।

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন চারজন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। তাদের বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। তবে ৫ মার্চ ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন মুশফিক। তাতে মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরির চুক্তিতে স্থানান্তরিত হয়েছেন তিনি।

‘বি’ ক্যাটাগরিতে আছেন সাত ক্রিকেটার। মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের বেতন ধরা হয়েছে ৬ লাখ টাকা করে। তবে ফেব্রুয়ারির পর চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ করেছেন ৩৯ বর্ষী মাহমুদউল্লাহ। মার্চ থেকে তিনি আর চুক্তিভুক্ত থাকছেন না।

‘সি’ ক্যাটাগরিতে আছেন আট ক্রিকেটার। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তাদের বেতন ৪ লাখ টাকা করে।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুই ক্রিকেটার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা বেতন পাবেন ২ লাখ টাকা করে।

Tags: কেন্দ্রীয় চুক্তিবিসিবিমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিব
Previous Post

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক ১৬

Next Post

রাঙ্গামাটিতে শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি

Next Post
রাঙ্গামাটিতে লঞ্চডুবির সময় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাস্যোজ্জ্বল ও খেলাধুলার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে ‘শেষের’ ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT