চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপির বাড়ি ভাঙচুর-চাঁদা দাবির মামলায় নারী ‘সমন্বয়ক’ গ্রেপ্তার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:59 অপরাহ্ন 10, মার্চ 2025
in অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও দশ কোটি টাকা চাঁদা দাবির মামলায় ‘সমন্বয়ক’ পরিচয়দানকারী মারইয়াম মুকাদ্দাস মিস্টিকে (২৭) গ্রেপ্তার করছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার সকালে সমন্বয়ক পরিচয়ে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ওই বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে দখলে নেয়ার অভিযোগ উঠে। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ভারসাম্যহীনদের নিরাপদস্থানে সরিয়ে বাড়িটি দখলমুক্ত করে। এছাড়াও মুচলেকা নিয়ে মিস্টিকে সতর্ক করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রোববার সকাল ১১ টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। টাঙ্গাইল সদর থানাধীন আকুর টাকুর পাড়া (ছোট কালী বাড়ি রোড) বাদির বাসার ৫ম তলাবিশিষ্ট বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে গ্রেপ্তারকৃত বিবাদিসহ আরও অজ্ঞতনামা ৮-৯ জন ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এছাড়াও ৫০ লাখ টাকার আসবাবপত্র ভাংচুর ও দশ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে তালা ভেঙে প্রবেশ করায়।

এজাহারে আরও বলা হয়, বিবাদির কাছে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে বাদিকে বলেন, ‘এই বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আগামী সাতদিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে।’

এর পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার একটি আভিযানিক দল আসামি মারিয়াম মোকাদ্দেস মিস্টিকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

Previous Post

বলিউড নিয়ে গোবিন্দর বিস্ফোরক অভিযোগ

Next Post

তরুণরা ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে: কোহলি

Next Post
ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে: কোহলি

আর্সেনাল কোচের মনোভাব, পয়েন্ট হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পয়েন্ট খোয়ানো আর্সেনাল ‘শেষদিন’ পর্যন্ত লড়াই চালাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT