ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্স সৃষ্টিসহ যেকোন অরাজক পরিস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার নিয়ম রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ জানাতে একটি হট লাইন চালু হবে।








