চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 09, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের সামনে চারজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্তি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহেলারের নেতৃত্বে এই আলোচনা ঐতিহাসিক। কারণ, এর আগে যুক্তরাষ্ট্র কখনও হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেনি। হামাসকে ১৯৯৭ সাল থেকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।

সূত্রমতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতারের রাজধানী দোহায় বোহেলার এবং হামাসের কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনার বিষয়ে ইসরায়েলের সাথে পরামর্শ করেছে। এই আলোচনার মূল লক্ষ্য গাজায় আটক মার্কিন নাগরিকদের মুক্তি। তবে, এ আলোচনায় অন্যান্য জিম্মিদের মুক্তি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এখনও কোনো চুক্তি সম্পাদিত হয়নি।

এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রোববার জানিয়েছেন, গাজায় জঙ্গি গোষ্ঠীর হাতে আটক একজন আমেরিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিকের মুক্তির বিষয়টি নিয়ে হামাস নেতাদের সাথে মার্কিন জিম্মি আলোচক অ্যাডাম বোহেলারের সাম্প্রতিক বৈঠকগুলো হয়েছে।

ফিলিস্তিনি গোষ্ঠীর রাজনৈতিক উপদেষ্টা তাহের আল-নোনো ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে, যেখানে দ্বৈত নাগরিকত্বের অধিকারী একজন বন্দীর মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।

নোনো বলেন, আমরা ইতিবাচক এবং নমনীয়ভাবে আচরণ করেছি, এমনভাবে যা ফিলিস্তিনি জনগণের স্বার্থে কাজ করে। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানের লক্ষ্যে পর্যায়ক্রমে চুক্তি বাস্তবায়নের বিষয়টিও উভয় পক্ষ আলোচনা করেছে। আমরা আমেরিকান প্রতিনিধিদলকে জানিয়েছি যে আমরা এই আলোচনার কাঠামোর মধ্যে বন্দীর মুক্তির বিরোধিতা করি না।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গত বুধবার নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র হামাসের সাথে সরাসরি আলোচনা করছে এবং ইসরায়েলের সাথে এ বিষয়ে পরামর্শ করা হয়েছে। তিনি বলেন, ট্রাম্প বিশ্বাস করেন এটি আমেরিকান জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত। আমেরিকানদের জীবন ঝুঁকিতে রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় পরে এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার সাথে আলোচনার সময়, ইসরায়েল হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়ে তার মতামত প্রকাশ করেছে।

Tags: যুক্তরাষ্ট্রযুদ্ধবিরতিহামাস
Previous Post

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

Next Post

নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার

Next Post
নির্বাচন ভবনের আধুনিক বহুতল ভবন, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি সোমবার

স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT