চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে এলো হাস্যরসে ভরপুর ওয়েব ফিল্ম ‘কিস্তিমাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 09, মার্চ 2025
in বিনোদন
A A
বাংলাদেশি কমেডি ওয়েব ফিল্মের দৃশ্য, হাস্যরসপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম ‘কিস্তিমাত’। আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত কমেডি ধাঁচের এই কনটেন্টটি মুক্তি পর বেশ উপভোগ করছেন দর্শক। নির্মাতা জানান, মুক্তির পর যারা দেখছেন তারা বলছেন, ‘কিস্তিমাত’ হাস্যরসের মাধ্যমে ইতিবাচক বার্তা পাচ্ছেন।

অর্থ কষ্টে থাকা চালা-বোকা দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত ‘কিস্তিমাত’। গল্পে দেখা যাবে, ভাগ্য বদলের জন্য একটি গেম শো-তে তাদের অংশ নেয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এই ঘটনার পুরো এলাকাজুড়ে হুলস্থূল কাণ্ড লেগে যায়। গল্পের শেষে থাকবে দুটি বার্তা।

পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ৪৭ মিনিটের ‘কিস্তিমাত’-এ প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাপস কুমার মৃধা, রচি রিচ। নির্মাতা জানান, এর আগে বহু শর্টফিল্ম বানালেও ‘কিস্তিমাত’ তার নির্মিত প্রথম ওয়েব ভিত্তিক চলচ্চিত্র।

আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে ফ্রি-তে দেখা যাচ্ছে ‘কিস্তিমাস’। আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, আইস্ক্রিনে মুক্তির আগে কিস্তিমাত বিভিন্ন ক্যাটাগরিতে নিউইয়র্ক, টোকিও, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন মর্যাদাকর ফেস্টিভ্যাল থেকে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে। এবার দেশের দর্শকরা আইস্ক্রিনে দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, কনটেন্টটিতে অনেক পপুলার ফেইস না থাকলেও যারা দেখছেন পছন্দ করছেন, মজা পাচ্ছেন এবং দুটি ইতিবাচক বার্তা পাচ্ছেন। এখান থেকে নির্মাতা হিসেবেও উৎসাহিত হচ্ছি। যে কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে মানুষ আসলে হারে না, হয় জেতে না হয় শেখে। আরেকটি হচ্ছে, স্বপ্ন পূরণ না হওয়া মানেই জীবন শেষ নয়। বরং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে জীবনের পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়া।

Tags: আইস্ক্রিনআসিফ জাহাঙ্গীর অর্কলিড বিনোদন
Previous Post

পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও নদী রক্ষায় মহাপরিকল্পনার অগ্রগতি নিয়ে বৈঠক

Next Post

জাতিসংঘের মাধ্যমে সীমান্তে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার চায় জামায়াত

Next Post
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো, শান্তিপূর্ণ আন্দোলনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মাধ্যমে সীমান্তে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার চায় জামায়াত

কুয়েত ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT