জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। ৭ মার্চ একটি সংবাদ সম্মেলনে এ কথা বলার পরই দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে ১জন সমন্বয়কসহ মোট ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।








