চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদা চেয়ে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ১৪

লুট ৩ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 08, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বৈষম্যবিরোধী নেতাদের গ্রেপ্তার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে যৌথ বাহিনী।

পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, হামলাকারীরা ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ টাকা ও চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়।

শুক্রবার রাতে কলাবাগান থানায় সাংবাদিকদের এসব কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

তিনি বলেন, রাজধানীর লেক সার্কাস এলাকায় একটি কোম্পানির অফিস ভাঙচুরের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কলাবাগান থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান রয়েছেন।

ওসি মোক্তারুজ্জামান বলেন, শেখ কবির নামে একজনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা নগদ তিন লাখ টাকা, চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থলে যাওয়ার আগে অভিযুক্তরা পুলিশকে অবহিত করেছিল কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, না, তারা আগে থেকে পুলিশকে জানায়নি।

এ ঘটনায় আটক ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পেয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে পাওয়া গেছে ৩১ হাজার টাকা।

ওসি মোক্তারুজ্জামান বলেন, কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথমে অবহিত করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ব্যক্তি অভিযান চালাতে পারবেন না।

এর আগে, শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না।

নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।

Tags: কলাবাগান থানা
Previous Post

আন্তর্জাতিক নারী দিবস আজ

Next Post

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীরা সম্মুখ সারিতে ছিল: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা নারীদের গণতান্ত্রিক আন্দোলনে সম্মুখ সারিতে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীরা সম্মুখ সারিতে ছিল: প্রধান উপদেষ্টা

শবদেহের পা ও পিঠের ছবি, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT