চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের বার্সার জয়ের নায়ক রাফিনহা, জিতেছে লিভারপুল-বায়ার্নও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 পূর্বাহ্ন 06, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সার জয়ে রাফিনহা উদযাপন করছেন, তার arms spread wide. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের মাঠে প্রায় শুরু থেকেই ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। সুযোগে একের পর এক আক্রমণে গেছে পর্তুগালের ক্লাব বেনফিকা। শেষপর্যন্ত অবশ্য হার মানেনি কাতালুনিয়ান দলটি, জয় নিয়ে ফিরেছে। কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের বার্সা।

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে ১-০তে জিতেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ২৫তম গোলে ব‍্যবধান গড়ে দেন ব্রাজিলীয় তারকা রাফিনহা।

ম্যাচের ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৬টি শট নেয় বেনফিকা। এরমধ্যে ৮টি ছিল লক্ষ্যে রাখে। বিপরীতে বার্সেলোনার ১০ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ‍্যে।

ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। আক্রমণ ঠেকাতে গিয়ে বেনফিকার ভাঞ্জেলিস পাভদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন ডিফেন্ডার পাউ কুবার্সি। ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সুযোগে একের পর এক আক্রমণেও যায় বেনফিকা। তবে জালের দেখা পাচ্ছিল না একজন কম বার্সার সামনে।

বেনফিকা না পারলেও ভুল করেনি বার্সা। ৬১ মিনিটে ১০ জনের বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। দারুণ এক শটে জয়সূচক গোলটি করেন তিনি। আগামী ১১ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে নামবে বার্সেলোনা।

রাতের অন্য ম্যাচে, বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন হ্যারি কেন। অন্য গোলটি করেন জামাল মুসিয়ালা।

রাতের প্রথম ম্যাচে ফেইনুর্দকে ২-০তে হারিয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ইন্টারের হয়ে প্রথমার্ধের ৩৮ মিনিটে প্রথম গোলটি করেন মার্কুস থুরাম। বিরতির পর ৫০ মিনিটে গোল করে ২-০তে এগিয়ে দেন লৌতারো মার্টিনেজ।

ফরাসি ক্লাব পিএসজিকে ১-০তে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। প্রথমার্ধে অফসাইডের কারণে পিএসজির একটি গোল বাতিল হওয়ার পর ৮৭ মিনিটে অলরেডদের জয়সূচক গোলটি করেন এলিয়ট।

Tags: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগপিএসজিফ্লিকবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিক

Next Post

সরকারি যানবাহন চালকদের সতর্ক করে পুলিশের গণবিজ্ঞপ্তি

Next Post
সরকারি যানবাহন চালকদের জন্য পুলিশি সতর্কতা ও গণবিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি যানবাহন চালকদের সতর্ক করে পুলিশের গণবিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক ভবনের সিম্বলিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

Restructuring Bangladesh’s Banking Sector: A National Priority for Sustainable Growth

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT