চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 05, মার্চ 2025
in বিনোদন
A A
অসুস্থ কবীর সুমন সিসিইউতে ভর্তি, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাকা পয়সা একদিন থাকবে না। কাজটা থেকে যাবে।’- এটাই চিরায়ত সত্য। কিন্তু এমন সত্যের বিপরীতে দাঁড়িয়ে ২০২০ সালের ২৩ অক্টোবর গীতিকবি, সুরকার ও শিল্পী কবীর সুমন বলেন অন্য কথা!

নিজের ফেসবুকে একটি ইচ্ছেপত্র (উইল) প্রকাশ করেন অঞ্জন। সেখানে তিনি স্পষ্ট বাংলায় জানান, তার মৃত্যুর পর যেন তার সমস্ত সৃষ্টি ও স্মৃতিবিজড়িত জিনিসপত্র ধ্বংস করে দেয়া হয়!

কিংবদন্তী এই শিল্পীর এমন ইচ্ছেপত্র নিয়ে তখন আলোচনা চলে সর্বত্ব! ইচ্ছেপত্রে আর কী লিখেছিলেন? নিজের প্যাডে লেখা ‘সকলের অবগতির জন্য’ শিরোনামের সেই ইচ্ছাপত্রে তিনি লিখেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনও স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পৌরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’

এমন কথার প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ৫ মার্চ দুপুরে একই মাধ্যমে কবীর সুমন ‘সকলকে জানাতে চাই’ শিরোনামে বললেন ভিন্ন কথা।

কবীর লিখেছেন, “কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম – আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম “

কবীর সুমন লিখেন,“দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না।
সকলের ওপর শান্তি বর্ষিত হোক।”

ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক ও গদ্যকার কবীর সুমন। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেন।

সুমন একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক। ১৯৯২ সালে তার ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি গদ্যরচনা ও অভিনয়ের ক্ষেত্রেও তিনি স্বকীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা এবং হারবার্ট ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের রূপদানকারী। বিগত কয়েক বছর ধরে বাংলা খেয়াল নিয়ে মেতে আছেন এই শিল্পী।

Tags: কবীর সুমনকলকাতাগানলিড বিনোদনসংগীত
Previous Post

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

Next Post

পুলিশ-সেনাবাহিনীর সহায়তায় ৪ ঘণ্টা পর মুক্ত হলেন বিএসইসি চেয়ারম্যান

Next Post
পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের দৃশ্য, জনসমাগমের মাঝে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ-সেনাবাহিনীর সহায়তায় ৪ ঘণ্টা পর মুক্ত হলেন বিএসইসি চেয়ারম্যান

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি আরও ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT