চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ৮৪, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 04, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, অস্ট্রেলিয়া দলের ফিল্ডার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাঠেই রোহিতদের হারিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেন সেটির শোধই নিল ভারত। বিরাট কোহলির ৮৪ রানের অনবদ্য ইনিংসে অজিদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল।

দুবাইতে আসরের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে গুটিয়ে যায় অজি ইনিংস। জবাবে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে দারুণ করেছেন কোহলি। ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন কিংবদন্তি ব্যাটার। ভালো করেছেন শ্রেয়াস আয়ারও। ৩ চারে ৬২ বলে ৪৫ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এসেছে ২৯ বলে ২৮ রান। ৩০ বলে ২৭ রান করেছেন অক্ষর প্যাটেল।

শেষদিকে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ৩১ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় ভারত। লক্ষ্য থেকে ৬ রান দূরে আউট হন পান্ডিয়া। একটি চার ও তিন ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন তারকা অলরাউন্ডার। পরে রবীন্দ্র জাদেজাকে নিয় লক্ষ্যে পৌঁছান রাহুল।

দুটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেন রাহুল। ১ বলে ২ রান করেন জাদেজা।

অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ও নাথান এলিস দুটি করে উইকেট নেন। কুপার কন্নোলি ও বেন ডারউইস নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে অজিদের হয়ে দারুণ করেছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ৪ চার ও এক ছক্কায় ৯৬ বলে ৭৩ রান করেন অধিনায়ক স্মিথ। অ্যালেক্স ক্যারি ৮ চার ও এক ছক্কায় ৫৭ বলে ৬১ রান করেন। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ এবং মার্নাশ লাবুশেন ৩৬ করেন ২৯ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

আগামী ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শিরোপা মঞ্চে নামবে ভারত। প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের জয়ী দলটি হবে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে শিরোপা মহারণ।

Tags: অস্ট্রেলিয়াকোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইভারতলিড স্পোর্টসসেমিফাইনালস্মিথ
Previous Post

শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সারজিসের আহ্বান

Next Post

শিক্ষা উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন ড. সিআর আবরার

Next Post
নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন ড. সিআর আবরার

চীন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে ট্রাম্পের কড়া শুল্ক আরোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT