চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাদার্সকে হারিয়ে ডিপিএল শুরু ধানমন্ডির

লিজেন্ড অব রূপগঞ্জের বড় জয়ের দিনে জিতেছে শাইনপুকুরও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 04, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) শুরু করেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। শরিফুল ইসলামের ৪ শিকারে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে তারা। আরেক ম্যাচে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে শুরু ধানমন্ডির
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৬২ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়েরবন্দরে নোঙর করে ধানমন্ডি।

ব্রাদার্সের হয়ে ভালো করেছেন মাহফুজুল ইসলাম রবিন, মিজানুর রহমান ও ইমতিয়াজ হোসেন। রবিন ১১১ বলে ৮৪ রান করেন। মিজান ৭৬ বলে ৭৩ রান করেন, ইমতিয়াজের ব্যাটে আসে ৭৫ বলে ৫০ রান। অলোক কাপালি ১৭ বলে ১৯ রান করেন।

ধানমন্ডি বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি ২ উইকেট নেন। মারুফ মৃধা, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে ফিফটি করেছেন ধানমন্ডির দুজন। ফজলে মাহমুদ রাব্বি ৭৮ বলে ৫৫ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৩ বলে ৫৮ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। হাবিবুর রহমান ৩০ বলে ৩২ রান, ইয়াসির আলি ৪৭ বলে ৪১ রান করেন।

ব্রাদার্সের হয় ইয়াসিন আরাফাত মিশু তিন উইকেট নেন। আসিফ হাসান ও অলক কাপালি নেন একটি করে উইকেট।

গাজী গ্রুপকে ১০ উইকেটে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ
বিকেএসপি ৩নং গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শরিফুলের আগুনঝরা বোলিংয়ে ৩৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ১৩.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় লিজেন্ড অব রূপগঞ্জ।

গাজী গ্রুপের টপঅর্ডার ও মিডল অর্ডারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লোয়ার অর্ডারে তোফায়েল আহমেদ ২৪ রান, ওয়াসি সিদ্দিকী ১৮ রান এবং আব্দুল গাফ্ফার সাকলাইন ২৬ রান করেন।

রূপগঞ্জের হয়ে ১০ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকেট নেন শরিফুল, ছিল তিনটি মেডেনে। ১০ ওভারে ২৩ রান খরচায় তানভীর নেন ৩ উইকেট।

জবাবে তানজিদ তামিমের ৪৬ বলে ৬৫ রান এবং সাইফ হাসানের ৩৮ বলে ২৭ রানের ইনিংসে জয় তুলে নেয় রূপগঞ্জ।

পারটেক্সকে ৭৭ রানে হারিয়েছে শাইপুকুর
বিকেএসপির ৪নং গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৯৮ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৪৯.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের ইনিংস।

শাইনপুকুরের হয়ে ব্যাট হাতে দারুণ করেছেন অনিক সরকার ও রায়ান রাফসান রহমান। অনিক ৭৮ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। রাফসান ৮১ বলে ৮৭ রান করেন। জোবায়ের হোসেন ১৪ বলে ৩৯ রান এবং মিনহাজুল আবেদিন সাব্বির ৩৫ বলে ৩০ রান করেন।

পারটেক্সের হয়ে একটি করে উইকেট নেন মোহর শেখ, আলাউদ্দিন বাবু, শাহিদুল ইসলাম, মুক্তার আলি ও আহরার আমিন।

রানতাড়ায় আল ফাহাদ ও রাফিউজ্জামান রাফির দাপুটে বোলিংয়ে আলো ছড়াতে পারেননি পারটেক্স ব্যাটাররা। জাওয়াদ রোয়েন ৬৭ বলে ৪৬ রান এবং রুবেল মিয়া ৬৫ বলে ৪০ রান করেন। বাকিদের মধ্যে মুক্তার আলি ২৮ বলে ২৪ রান, আহরার আমিন ১৭ বলে ২১ রান এবং সাব্বির রহমান ৪৭ বলে ২০ রান করেন।

Tags: গাজী গ্রুপ ক্রিকেটার্সডিপিএল-২০২৫ধানমন্ডিপারটেক্সব্রাদার্সলিজেন্ড অব রূপগঞ্জলিড স্পোর্টসশাইনপুকুর
Previous Post

সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমি: পরিসংখ্যান কী বলছে?

Next Post

৩ দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Next Post
স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

শিক্ষার্থীরা একত্রে দাঁড়িয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সারজিসের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT