চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 04, মার্চ 2025
in বিনোদন
A A
দেয়াশিনী বাড়ি ফিরে অঝোরে কাঁদছেন, বিজয়ীর অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা। রবিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এ আসরের গ্র্যান্ড ফিনালে। আর বিজয়ী হয়েই সোমবার (৩ মার্চ) রাতে চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে পশ্চিমবঙ্গের মদনপুরে নিজ বাড়িতে ফিরেন দেয়াশিনী। সেখানে আনন্দ অশ্রুতে ভিজে উঠে তার চোখের পাতা।

ট্রফি হাতে হেঁটে বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান দেয়াশিনী রায়। ফুল দিয়ে সজ্জিত গেট। গেট থেকে ঘর পর্যন্ত পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো। মূল ফটকের সামনে রয়েছে একটি ফেস্টুন। তাতে লেখা, “স্বাগতম চ্যাম্পিয়ন।”

ফেস্টুনের লেখা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দেয়াশিনী। অঝোরে কাঁদতে দেখা যায় ‘সারেগামাপা’ বিজয়ী এই গায়িকাকে। দেয়াশিনী তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “সারেগামাপা’ বিজয়ী হয়ে ফেরার পর পাড়ার সকলে আমাকে স্বাগত জানলো বিশাল আয়োজনের সাথে।”

দেয়াশিনী বলেন, “গতকাল ছিল আমাদের সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। আপনাদের ও ভগবানের আশীর্বাদে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এরপর রাত সাড়ে ১১টায় বাড়ি ফিরি। পরিবারের লোকজন, আত্মীয়সহ গোটা মদনপুরবাসী আমাকে সুন্দরভাবে ওয়েলকাম করেন। সকলে বরণ করে নেন। আমার গাড়ির সামনে সকলে ভিড় করেছিলেন। যে দৃশ্য দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ি। খুব আনন্দ হচ্ছিল যে, গোটা মদনপুরবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার পাড়ার সকলে খুব খুশি ছিলেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।”

দেয়াশিনীর বিজয়ে ভীষণ আনন্দিত তার গ্রামবাসী। এ তথ্য জানিয়ে এ গায়িকা বলেন, “আমার কাছে এটা ভীষণ খুশির মুহূর্ত, আমার চেয়েও বেশি খুশি আমার বাবা-মা, প্রতিবেশীরা। সেজন্যই আমি আবেগতাড়িত হয়ে পড়ি। বড় বড় তিনটি কেক রাখা ছিল। তাতে লেখা ছিল, ‘চ্যাম্পিয়ন দেয়াশিনী’। বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এ আয়োজন আমাদের বাড়ির সামনে করা হয়েছিল। আমি বলব, আমাকে এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যাতে ভালো ভালো গান শোনাতে পারি।”

Tags: গায়িকাচ্যাম্পিয়নবিজয়ী
Previous Post

আগের তুলনায় অনেকটা ভালো আছেন খালেদা জিয়া

Next Post

পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের উদ্যোগ, নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা

Next Post
পুতিন ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের উদ্যোগ, নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা

গঙ্গার পানি দেখতে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা ফারাক্কায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গঙ্গার পানি দেখতে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা ফারাক্কায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT