চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিমন্স-সালাউদ্দিনদের সাথে চুক্তি বাড়াতে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 03, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের অনুশীলন ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হতাশ হয়ে ফিরেছে বাংলাদেশ। দুই ম্যাচে পরাজয় এবং এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার স্মৃতি নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় হয় টিম টাইগার্সের। দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও কোচিং প্যানেল নিয়ে সন্তুষ্ট বিসিবি। প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে পরিবর্তন এসেছিল। বোর্ড সভাপতির দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনেন। বরখাস্ত করেন চন্ডিকা হাথুরুসিংহেকে। প্রধান কোচ হিসেবে ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিসিবির। তবে দুজনকেই ধরে রাখতে চায় বোর্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাদের উপর দায়িত্ব দিতে চায়। দুই কোচের সম্মতি পেলে চূড়ান্ত হবে আলোচনা।

সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘দ্রুতই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা সেরে নিতে চায় বোর্ড।’

নাজমুল আবেদীন বলেছেন, ‘ আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে তাদের নিয়ে। তাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। যদি বোঝাপড়া না হয়, তাহলে বাইরে খুঁজতে হবে। তবে আমরা আশা করছি, আমাদের সঙ্গে যারা ছিল, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। আমাদের একজন খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার। এ বিষয়েও আলাপ হয়েছে।’

সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন করলে মেয়াদ কতদিন হতে পারে সেই ধারণাও দিয়েছেন নাজমুল আবেদীন। বলেছেন, ‘আমরা চেষ্টা করব, তাদেরকে লম্বা সময়ের জন্য রাখতে। সেটা হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘমেয়াদি একটা কিছু আমাদেরকে করতেই হবে।’

নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ নিয়েও ভাবছে বিসিবি। নাজমুল আবেদীন বলেছেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটিতে আমরা জোর দিতে চাই। দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই, তা নয়। তবে আমাদের মনে হয়েছে, খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল নয়, নিচেও কাজ করবে। এইচপি দলে ডেভেলপমেন্টে কাজ করতে চাইবে। এজন্য দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে এবং আমরা দুজন কোচ নেয়ার চেষ্টা করব।’

Tags: ফাহিমবিসিবিবোর্ড সভালিড স্পোর্টসসালাউদ্দিনসিমন্স
Previous Post

‘ব্যবসায়ীরা রোজার এক মাসেই বছরের আয় করে নিতে চায়’

Next Post

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

Next Post
বিসিবির নতুন দায়িত্বপ্রাপ্ত হাবিবুল বাশার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT