চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে শান্তদের বেতন-ম্যাচ ফি, টেস্ট ক্রিকেটারদের প্রতি বাড়তি নজর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 03, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে। বাড়তি নজর দেয়া হচ্ছে টেস্ট ক্রিকেটারদের প্রতি। একটু বেশি বেতন পাবেন সাদা পোশাকের ক্রিকেটাররা। বিসিবির ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার সভা শেষে বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। আমরা ওদের আগ্রহটা ধরে রাখার চেষ্টা করেছি।’

নাজমুল আবেদীন বলেন, ‘বেশ কিছুদিন আগে ওদের শেষ পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি (আলোচনা) হয়েছিল এবং এবারও কিছু পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করেছি। বিশেষ করে, টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারটি প্রাধান্য দিয়েছি। যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে, তারা যেন এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যাওয়ার চেষ্টা কম করে।’

‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, অন্যদের তুলনায় তাদের আয় কম হয়। তাই অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে, যেটা তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। সেটার কথা বিবেচনা করে টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটিতে নজর দিয়েছি।

গতবছর কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণ মিলিয়ে ২১ জন ক্রিকেটার ছিলেন। শুধু টেস্টের চুক্তিতে ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান। এবছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন নামগুলো চূড়ান্ত করা হয়েছে। তবে কতজন থাকছেন চুক্তিতে তা জানায়নি বিসিবি।

নাজমুল আবেদীন বলেছেন, ‘এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। এটি পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।’

জাতীয় দলের কোচিং স্টাফদের নিয়েও সন্তষ্ট বিসিবি। আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত চুক্তির মেয়াদ আছে প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তাদের সঙ্গে চুক্তি নবায়নের করতে চায় বিসিবি।

নাজমুল আবেদীন বলেছেন, ‘আমরা সন্তুষ্ট, (কোচ) যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে তাদের নিয়ে। তাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। যদি বোঝাপড়া না হয়, তাহলে বাইরে খুঁজতে হবে। তবে আমরা আশা করছি, আমাদের সঙ্গে যারা ছিল, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। আমাদের একজন খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার। এ বিষয়েও আলাপ হয়েছে।’

Tags: ক্রিকেটারফাহিমবিসিবিবেতনম্যাচ ফিলিড স্পোর্টস
Previous Post

পুনর্জাগরণে বিএনপির আস্থা তরুণ নেতৃত্বে

Next Post

কোথাও কোন বেওয়ারিশ লাশ দেখতে চাই না: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথাও কোন বেওয়ারিশ লাশ দেখতে চাই না: প্রধান উপদেষ্টা

জামায়াতের আমিরের ভাষণ, শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের শহীদ-আহতদের নিয়ে রাজনীতি না করতে জামায়াত আমিরের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT