চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে শুরু আবাহনী ও মোহামেডানের

জিতেছে প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 03, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আবাহনী ও মোহামেডানের ফুটবল দল একত্রে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলের) উদ্বোধনী দিনে বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে পাত্তাই পায়নি ঐতিহ্যবাহী ক্লাবটি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে আবাহনী লিমিটেডও। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

হেরে শুরু আবাহনীর
সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীকে ৬ উইকেটে হারায় অগ্রণী ব্যাংক। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ১০ উইকেটে ২৩৪ রান তোলে আবাহনী। জবাবে ৪৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে অগ্রণী ব্যাংক।

আবাহনীর মোসাদ্দেক হোসেন ৬৫ বলে ৭৩ রান এবং পারভেজ হোসেন ইমন ৭৪ বলে ৫০ রান করেন। মুমিনুল হক ৪০ বলে ২৭ রান এবং নাজমুল হোসেন শান্ত ৫১ বলে ২০ রান করেন।

অগ্রণী ব্যাংকে হয়ে শহিদুল ইসলাম ৪ উইকেট নেন। শুভাগত হোম ও রুয়েল মিয়া নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় নেমে ইমরুল কায়েস দুর্দান্ত করেন। অগ্রণী ব্যাংক অধিনায়ক ৯৪ বলে ৯৪ রান করেন। সাদমান ইসলাম ৭০ বরে ৪৬ রান এবং অমিত হাসান ৬৩ বলে ৩৩ রান করেন। ইমরানুজ্জামান ৩৫ বলে ৩৫ রান করেন।

আবাহনীর হয়ে মাহফুজুর রহমান রাব্বি দুই উইকেট নেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানে হেরেছে মোহামেডান
বিকেএসপির ৩নং গ্রাউন্ডে মোহামেডানকে ১০৭ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। টসে হেরে আগে ব্যাটে নামে গুলশান। ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে নেমে ৪০.২ ওভারে ব্যাট করে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।

গুলশানের হয়ে ১১০ বলে ১০৮ রান করেন ইফতি। ৮৬ বলে ৭৫ রান করেন জাওয়াদ আবরার। হাবিবুর রহমান শেখ মুন্না করেন ৫৩ বলে ৪৭ রান।

মোহামেডানের আবু হায়দার রনি ৪ উইকেট নেন। সাইফউদ্দিন ও  ইবাদত হোসেন একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে ব্যাটিংয়ে ভরাডুবি দেখেছে মোহামেডান। ভিন্ন ছিলেন আরিফুল ইসলাম। ৭৯ বলে ৭৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ৪০ বলে ৩১ রান এবং তামিম ইকবাল ২২ বলে ২২ রান করেন।

গুলশানের হয়ে ইফতেখার হোসেন ৩ উইকেট নেন। আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ ইলিয়াস দুটি করে উইকেট নেন।

রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে প্রাইম ব্যাংক
বিকেএসপি ৪নং গ্রাউন্ডে দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। টসে হেরে আগে ব্যাটে নেমে রূপগঞ্জ ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩২.৪ ওভারে লক্ষ্যতাড়া করে প্রাইম ব্যাংক।

রূপগঞ্জের হয়ে আব্দুল মজিদ ৭৩ বলে ৫৩ রান করেন। তানভীর হায়দার করেন ৫৬ বলে ৪৭ রান। বাকিদের মধ্যে মাহমুদুল হাসান ৪৫ বলে ২৮ রান করেন।

প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে আরাফাত সানি ও নাহিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন। খালেদ আহমেদ নেন দুই উইকেট।

রানতাড়ায় নেমে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ করেন শামীম পাটোয়ারী। ৮৩ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। শাহাদাত হোসেন দীপু করেন ৩৯ বলে ৫৪ রান। খালেদ ৩৭ বলে ২৮ রান এবং নাজমুল হোসেন অপু ২১ বলে ২৬ রান করেন।

রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফাহাদ হোসেন ও একেএম হুসনা হাবিব মেহেদী ২টি করে উইকেট নেন।

Tags: আবাহনীগুলশান ক্রিকেট ক্লাবডিপিএল-২০২৫প্রাইম ব্যাংকমোহামেডানরূপগঞ্জ টাইগার্সলিড স্পোর্টস
Previous Post

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

Next Post

সড়ক দুর্ঘটনায় মার্কিন জনপ্রিয় গায়িকার মৃত্যু

Next Post
বেগমি গায়িকা স্টেজে গান গাইছেন, উজ্জ্বল আলোর মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মার্কিন জনপ্রিয় গায়িকার মৃত্যু

বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আধুনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরমাণু বিদ্যুৎ এআই-এর জ্বালানির চাহিদা পূরণে কতটা সক্ষম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT