চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য হাতেই ফিরছে ইংল্যান্ড, শীর্ষে থেকে সেমিতে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 01, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা হতাশাজনকই কেটেছে ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ব্যাটিং ধসের পর বল হাতেও লড়াই জমাতে পারেনি জস বাটলারের দল। ফলে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাদের। ইংলিশদের ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায় প্রোটিয়াদের। ইংলিশদের হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা তারা। সাউথ আফ্রিকার আগে সেমি নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ইংলিশ হারানোর পর বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে অজিবাহিনী। ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করেছে আফগানিস্তান। আর কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে থেকেই আসর শেষ ইংল্যান্ডের।

আসরে নিজেদের শেষ ম্যাচে করাচিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৩৮.২ ওভার ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ২৯.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

রানতাড়ায় প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত করেছেন রসি ফন ডার ডুসেন ও হেইনরিখ ক্লাসেন। ফিফটি পেরিয়েছেন দুজনেই। ডুসেন ৮৭ বলে ৭২ রান এবং ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করেন। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৭ রান।

ইংলিশদের হয়ে জফরা আর্চার দুটি উইকেট নেন। আদিল রশিদ নেন এক উইকেট।

এর আগে প্রোটিয়া বোলারদের তোপে ব্যাটিং ধস দেখেছে ইংলিশ বাহিনী। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জো রুট। ৪৪ বলে ৩৭ রান করেছেন তিনি। জফরা আর্চার দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন, ৩১ বলে। ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২১ বলে ২৪ রান। এছাড়া অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচে জস বাটলার করেন ৪৩ বলে ২১ রান। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার তিনটি করে উইকেট নেন। কেশব মহারাজ নেন দুটি উইকেট।

Tags: ইংল্যান্ডকরাচিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জানসেনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

গরুর মাংস ৬৫০ টাকা কেজি, ডিমের ডজন ১১৪ টাকায় মিলবে যেসব স্থানে

Next Post
গরুর মাংস ও ডিমের ছবি, বাংলাদেশে বাজারের তাজা মাংস ও ডিম. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর মাংস ৬৫০ টাকা কেজি, ডিমের ডজন ১১৪ টাকায় মিলবে যেসব স্থানে

Bangladesh government officials at a press conference discussing local government reforms. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জমা মার্চের মাঝামাঝিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT