চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মরিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 01, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মরিনহো গভীর চিন্তায়, পেছনে আধুনিক স্টেডিয়াম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদ বিতর্কে তুরস্কের ফুটবল ফেডারেশন হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা করেছে। পর্তুগিজ কোচকে হুমকি দেয়া হয়েছিল মামলার। মরিনহোও দমে যাওয়াল মতো নন, উল্টো গ্যালাতাসারাই ক্লাবের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফেনেরবাচ কোচ।

চলতি বর্ণবাদ বিতর্কে কোচের পাশে থাকার ঘোষণা আগেই দিয়েছিল ফেনারবাচে। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ব্যক্তিগত অধিকারের উপর আঘাত’ করায় গ্যালাতাসারাই ক্লাবের বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার লিরা ‘নৈতিক ক্ষতিপূরণের’ মামলা করা হয়েছে।

ইস্তাম্বুল প্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারাইয়ের মাঠে ম্যাচ শেষে তুর্কি রেফারিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পর্তুগিজ কোচকে চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করেছে তুরস্কের ফেডারেশন। মরিনহোকে ১৬ লাখ ১৭ হাজার লিরা জরিমানা করা হয়, যা প্রায় ৪৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকারও বেশি।

গত সোমবার টার্কিশ ফুটবল লিগের ক্লাব গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফেনেরবাচ। হাইভোল্টেজ ম্যাচের লড়াই শেষে ওঠে বিতর্ক। নিজ দলের ডিফেন্ডার আকচিচেক সম্পর্কে বলতে গিয়ে স্লোভেনিয়ান রেফারির প্রসঙ্গ টেনে মরিনহো বলেছিলেন, ‘অবশ্যই রেফারিকে ধন্যবাদ দিতে চাই। প্রথম মিনিটে প্রতিপক্ষের একজন ডাইভ দেয়ার পর তাদের বেঞ্চের সদস্যরা বানরের মতো লাফালাফি করেছে। টার্কিশ রেফারি হলে প্রথম মিনিটেই আমাদের হলুদ কার্ড দেখানো হতো এবং আমাকে পাঁচ মিনিট পরই তাকে বদলি করে ফেলতে হতো।’

‘‘আমি ম্যাচ শেষে ড্রেসিংরুমে রেফারির সঙ্গে দেখা করেছি। সেখানে চতুর্থ রেফারিও ছিল, যে একজন টার্কিশ। তাকে (বেনচিচ) বড় এই ম্যাচে দায়িত্ব পালন করতে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। এরপর চতুর্থ রেফারিকে বলেছি, ‘যদি তুমি এই ম্যাচে রেফারি থাকতে, তবে বিপর্যয় হয়ে যেত।’’

ফেনেরবাচের মাঠে গ্যালাতাসারাইয়ের বেঞ্চে থাকা সদস্যরা ‘বানরের মতো লাফালাফি করেছে’। ক্লাব ফেনেরবাচের কোচের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী’ আচরণ বলা হয়েছে এবং মরিনহোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল ক্লাবটি।

Tags: গ্যালাতাসারাইতুরস্কপর্তুগালফেনেরবাচমরিনহোলিড স্পোর্টস
Previous Post

যে কারণে নূরের রান আউট ফিরিয়ে নিয়েছিলেন স্মিথ

Next Post

চকরিয়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Next Post
অফিসে বসে ফোনে কথা বলছেন চকরিয়া থানার ওসি. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচন ভবনের সামনে গাছের পাতা ও ফুল. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT