চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি শুটিংয়ের দৃশ্য: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের দৃশ্যের শুটিং, হাতিরঝিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

আজ শুক্রবার ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর রাজধানীতে পাঠাওচালকদের নির্জন স্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে সচেতনতামূলক একটি ভিডিও নির্মাণ করেন। তার অংশ হিসেবে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়।

ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে, সেটিও একটি খেলনা পিস্তল। জনসচেতনতামূলক ভিডিওটি তৈরি করে ফেসবুকে পোস্ট করলে পরবর্তী সময় কেউ কেউ সেই ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির সম্ভাবনা থাকে। প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Tags: ছিনতাইডিএমপিশুটিং দৃশ্যহাতিরঝিল
Previous Post

বেতনের দাবিতে গার্মেন্টস ভাঙচুর, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

Next Post

ডুফা প্রিমিয়ার লিগ পঞ্চম আসরে চ্যাম্পিয়ন টাইটান টাইগার্স

Next Post
টাইটান টাইগার্স দল চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফা প্রিমিয়ার লিগ পঞ্চম আসরে চ্যাম্পিয়ন টাইটান টাইগার্স

রিয়াল মাদ্রিদ ফুটবল দল জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে রিয়ালকে শাস্তি দিল উয়েফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT