চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনসমাগমের মধ্যে চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রেখে এই গেজেট প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি আহতদের তালিকা দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকাগুলো আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে। আহতদের ধরনভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।

গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি অভ্যুত্থানে ৮৩৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার।

মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী, আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অন্যের সহায়তা ছাড়া জীবন পরিচালনা সম্ভব—এমন আহতদের ৪৯৩ জনকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তারা প্রত্যেকে ৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২ লাখ টাকা তারা পাবেন চলতি অর্থবছরে এবং আগামী অর্থবছরে পাবেন বাকি ৩ লাখ টাকা। এছাড়া প্রতি মাসে তারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন, সরকারি হাসপাতালে পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগও পাবেন তারা। তাদের প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হবে, তা দেখিয়ে সব ধরনের সরকারি সুবিধা নিতে পারবেন।

‘বি’ ক্যাটাগরিতে গুরুতর আহত ৯০৮ জন রয়েছেন। তারা ৩ লাখ টাকা পাবেন। এই টাকার মধ্যে চলতি অর্থবছরে ১ লাখ টাকা এবং আগামী অর্থবছরে ২ লাখ টাকা করে পাবেন। প্রতি মাসে তারা ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন। কর্মসহায়ক প্রশিক্ষণে অগ্রাধিকার-ভিত্তিতে কর্মসংস্থান পাবেন। তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে, যা দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে আহত ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন। তারা এককালীন ১ লাখ টাকা করে পাবেন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। তারা পুনর্বাসন সুবিধা পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

Tags: গেজেট প্রকাশজুলাই যোদ্ধা
Previous Post

আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

Next Post

দুইয়ের বেশি সন্তান হলেই আয়করমুক্ত মায়েরা

Next Post
বিশ্ব নেতাদের বৈঠক ও শিশুদের খেলা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইয়ের বেশি সন্তান হলেই আয়করমুক্ত মায়েরা

Marine Drive Race 2025 Bangladesh, cyclists and officials at the event. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক চর্চা দেশের তরুণ প্রজন্মকে গঠন করতে ভূমিকা রাখবে: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT