চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীজুড়ে পুলিশের ৫৫০ টহল টিম, গ্রেপ্তার ২৫৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে পুলিশের ৫৫০ টহল দল ও গ্রেপ্তার ২৫৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন পাশাপাশি মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।

ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।

গ্রেপ্তারদের তথ্য জানিয়ে তালেবুর রহমান বলেন, ১৩ জন ডাকাত, ৩২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি ও ৪১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত পাঁচটি চাকু, একটি ছুরি, একটি বাটাল, একটি প্রাইভেটকার, একটি স্কুটি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি ওয়াকিটকি, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ৯১৩ পিস ইয়াবা, এক কেজি ৬৬০ গ্রাম গাঁজা, এক লিটার দেশি মদ ও ৪ দশমিক ৭ গ্রাম হেরোইন।

সার্বিক বিষয় নিয়ে তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৫টি মামলা করা হয়।

Tags: ডিএমপিনিরাপত্তা জোরদাররাজধানী
Previous Post

ডেভিল হান্টে ২০ দিনে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩

Next Post

টেনিসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ টেনিস দল আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ

বৃহৎ জনসমাগমে বাংলাদেশের পতাকা হাতে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই যোদ্ধাদের তালিকায় ৩ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কতজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT