চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে সালমানের হাই ভোল্টেজ ছবির টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
সালমান খান হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যে, সিনেমার টিজার. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুসারেই বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ‘সিকান্দার’ এর বেশে হাজির হলেন সালমান খান। সামনে এসেছে অ্যাকশন প্যাকড ‘সিকান্দার’র টিজার।

এক মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। ‘আপনে আপকো বহুত বড়া ‘সিকান্দার’ সামঝতা হ্য়ায় তু? ইনসাফ দিলানে আয়া তু?’ প্রশ্ন উঠতেই উত্তর এল ‘ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ’। এরপরেই দেখা মেলে ‘সিকান্দার’-এর।

এরপরেই টিজারটি অ্যাকশন সিকোয়েন্সগুলিতে রূপান্তরিত হয়, যেখানে সালমানকে তার সিগনেচার স্টাইল লার্জার-দ্যান-লাইফ অবতারে দেখানো হয়। দেখা মেলে তার চির পরিচিত সেই ‘সোয়াগ’-এর। তিনি একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করেন। অনায়াসে তাদের ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করতে দেখা যায়। অ্যাকশনটি বিভিন্ন পটভূমিতে উঠে আসে। কবরস্থান থেকে বিমানবন্দর সংলগ্ন এলাকা সর্বত্রই অ্যাকশনের মেজাজে দেখা মেলে সাল্লু বসের।

অ্যাকশনে ভরপুর এই টিজারে মন কাড়ে ‘কায়দে মে রহো ফায়েদে মে রহো’ এবং ‘ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ’-এর মতো ওয়ান-লাইনার ডায়ালগগুলি। টিজারে দেখা মিলেছে ভাইজান-এর নায়িকা রাশমিকারও। ‘সিকান্দার’র প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও টিজারটি নাচ ও গানে ভরপুর।

গত বছর মুক্তি পেয়েছিল ‘সিকান্দার’র প্রথম টিজার। এক মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সালমান এমন একটা ঘরে ঢুকছেন যে ঘরটিতে অস্ত্র ভর্তি। আর সেখানে রয়েছে বর্ম পরিহিত সামুরাই সেনা। মনে হচ্ছিল যে, তিনি একটি ফাঁদে পা দিয়েছেন। তবে ঠিক তখনই তিনি বলেন, ‘সুনা হ্যায় কি বহত সারে লোগ মেরে পিচে পাড়ে হ্যায়। বাস, মেরি মুড়নে কি ডর হ্যায়। (আমি শুনেছি অনেকে আমার জন্য এটি বের করেছেন। শুধু আমার ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন)’।

২০২৫ সালের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সলমনের ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি গজনি, থুপ্পাক্কি, হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য পরিচিতি পেয়েছেন এবং ছবিটির প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।

Tags: টিজারসালমান খানসিকান্দার
Previous Post

সংগীত গুরু আজম খানের ৭৫

Next Post

রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তি দিল আমিরাত

Next Post
আবুধাবিতে আমিরাতের ১২৯৫ বন্দির মুক্তি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তি দিল আমিরাত

ট্রাম্প ও স্টারমার হাত মেলাচ্ছেন, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন নিয়ে ট্রাম্প-স্টারমারের আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT