চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে হেভিওয়েট নেতাদের পিছমোড়া করে হাতকড়া পরিয়ে হাজির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আদালত
A A
আদালতে হেভিওয়েট নেতাদের হাতকড়া পরানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের।

যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

এদিন সকাল ১০টা ১০ মিনিটে আদালতে তোলার সময় দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পেছনে দুই হাত। তার দুই হাতে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। পরনের সাদা পায়জামা-পাঞ্জাবি। মাথায় পুলিশের হেলমেট। বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট।

সালমান এফ রহমানের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাঁর মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার হাত দু’খানাও পেছনে ছিল। তবে দুই হাতে হাতকড়া পরানো ছিল না। শুধু বাঁ হাতে ছিল হাতকড়া। আর ডান হাত তিনি বাম হাতের ওপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

মামুনের পেছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। তার দুই হাত ছিল পেছনে। দুই হাতেই পরানো ছিল হাতকড়া। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার দুই হাতও পেছনে ছিল। পরানো ছিল হাতকড়া।

নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার দুই হাতও পেছনে ছিল। এক হাতে পরানো ছিল হাতকড়া।

জাকবের পেছনে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মাথায় ছিল হেলমেট। বুকে বুলেট প্রুফ জ্যাকেট। এক হাতে হাতকড়া পরানো ছিল। দুজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে সামনের দিকে হাঁটছিলেন। এর বাইরের আজ প্রায় একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজন নারী পুলিশ সদস্য হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়।

কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। যখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল, তখন তিনজনেরই মুখ ছিল নিচের দিকে। হাতকড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। পাশে দাঁড়ানো আনিসুলও তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন। তবে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন দীপু মনি।

দীপু মনির ডান পাশে দাঁড়িয়ে ছিলেন নুরুজ্জামান। নুরুজ্জামানের বাম পাশে দাঁড়িয়ে ছিলেন হাজী সেলিম। হাজী সেলিমের দিকে নুরুজ্জামান চেয়েছিলেন। তিনি মুখের ইশারায় হাজী সেলিমের কাছে জিজ্ঞাসা করেন, কেমন আছেন। হাজী সেলিম মুখ নাড়েন। এ সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দীপু মনি। তারা প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কথা বলতে থাকেন। আনিসুল পরে সালমানের সঙ্গে কথা বলতে থাকেন।

এরপর সাবেক আইজিপি মামুনের সঙ্গে কথা বলেন সালমান। প্রায় ১০ মিনিটে ধরে কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান, আনিসুল, দীপু মনিরা কথা বলেন। এ সময় একজন পুলিশ সদস্য উঁচুস্বরে বললেন, ‘স্যার (বিচারক) আসছেন’। এরপর সবাই বন্ধ করেন কথোপকথন। তারপর তাদের রিমান্ড ও গ্রেপ্তার শুনানি শুরু হয়।

আদালত সূত্রে জানা গেছে, আনিসুলসহ অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুই হত্যা মামলায় আনিসুলের আট দিন ও মামুনের তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুলের দুই মামলায় ছয়দিন ও মামুনের এক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Previous Post

শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠনে দিনভর যা হলো

Next Post

প্লাস্টিকমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে ‘আর্ট ফর আর্থ’ প্রদর্শনী

Next Post
শিক্ষার্থীদের সংগঠন গঠনের জন্য লিফলেট বিতরণ ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিকমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে ‘আর্ট ফর আর্থ’ প্রদর্শনী

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি ছিল: সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT