চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর নভেরাকে নিয়ে অনন্যা রুমার ডকু ফিল্ম

বৃহস্পতিবার বিকেলে ডকু ফিল্মটি দেখানো হবে আলিয়ঁস ফ্রঁসেজে, শুক্রবার দৃক ভবনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
ভাস্কর নভেরা নিয়ে অনন্যা রুমার ডকু ফিল্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের চেয়ে এগিয়ে চলা এক ভাস্করের নাম নভেরা আহমেদ। ১৯৪৭ সালের দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানের নারী-পুরুষ নির্বিশেষে প্রথম আধুনিক ভাস্কর ছিলেন তিনি। পঞ্চাশ ষাটের দশকেও সমাজের রক্ষণশীলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়ালে চলেছেন, স্পর্ধা নিয়ে।

যার নাম জড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রনেতা হিসেবে। সেই নভেরার ব্যক্তি জীবন ও তার শিল্পকর্মের কথা স্বল্পদৈর্ঘ্য ডকু ফিল্মে তুলে ধরেছেন নির্মাতা অনন্যা রুমা।

শোকপ্রকাশের জন্য কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ
নভেরার সমাধিস্থলে অনন্যা রুমা

তিনি জানান, গেল ডিসেম্বরে তিনি গিয়েছিলেন ইউরোপ ভ্রমণে। প্রধান উদ্দেশ্য ছিলো স্পেনে থাকা চিত্রশিল্পী মনিরুল ইসলামের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য ডকু ফিল্মের শুটিং করা। সেটা সম্পূর্ণ করে গিয়েছিলেন ফ্রান্সে। জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারিসে যান, ব্যক্তিগত কৌতূহলের বশেই গিয়েছিলেন নভেরার মিউজিয়াম দেখতে। সেই সাথে কালজয়ী এই ভাস্করের উপরেও পূর্ণদৈর্ঘ্য ডকু ফিল্ম নির্মাণের পরিকল্পনা আছে, সে বিষয়ে রেকি করাও ছিলো উদ্দেশ্য। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিকল্পনা করেন স্বল্পদৈর্ঘ্য ডকু ফিল্ম নির্মাণের।

নভেরার সমাধি থেকে মিউজিয়াম, সব নিজের মতো ঘুরে দেখেছেন অনন্যা রুমা। যে কাজে তাকে সহায়তা করেছেন নভেরার স্বামী গ্রেগরি দ্য বুনস। তিনি এখনো আগলে রেখেছেন নভেরার স্মৃতিবিজড়িত মিউজিয়ামটি। তবে এই ডকু ফিল্মটির রসদ যুগাতে সবচেয়ে বেশী সহায়তা করেছেন ‘নভেরা বিভুঁইয়ে স্বভূমে’ বইয়ের লেখক আনা ইসলাম। তার কথাও এই ফিল্মে রয়েছে বলে জানান রুমা।

ভাস্কর নভেরা ও অনন্যা রুমার ছবি, ডকু ফিল্মের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
নভেরার স্বামী গ্রেগরি দ্য বুনস

নভেরার দুর্লভ ভিডিও সাক্ষাৎকারও ফ্রান্সের নির্মাতা ভিভিয়েন ভাগ্-এর কাছ থেকে সংগ্রহ করেছেন রুমা। যেগুলো তিনি তার নির্মিত ২২ মিনিট ব্যাপ্তীর ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’ ডকু ফিল্মে ঠাঁই দিয়েছেন।

অনন্যা রুমা বলেন, ইউরোপ গিয়েছিলাম মূলত শিল্পী মনিরুল ইসলামের উপর দুই পর্বের প্রামাণ্য চলচ্চিত্র ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’-এর শুট করতে। বাড়তি পাওনা হিসেবে নভেরার উপর কাজটি করতে পেরে সত্যিই আমি ভীষণ উচ্ছ্বসিত। মজার ব্যাপার হচ্ছে, শিল্পী মনিরের প্রামাণ্য চলচ্চিত্রটির আগেই দর্শকের সামনে আসছে নভেরাকে নিয়ে নির্মিত ডকু ফিল্মটি।

তিনি জানান, নভেরার উপর পূর্ণদৈর্ঘ্য ডকু নির্মাণের উদ্দেশে আগামি জুলাইতে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা আছে।

নোভেরা ও মনিরের ডকু ফিল্ম স্ক্রিনিং এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ রুমা জানান, ভাস্কর চিত্রশিল্পী এবং শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায়, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে। একই সঙ্গে এদিন প্রদর্শীত হবে ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’-এর তিন মিনিটের ট্রেলার! আয়োজনে উপস্থিত থাকবেন গুণী চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা।

পাঠশালার আয়োজনে নভেরাকে নিয়ে নির্মিত ডকু ফিল্মটির আরো একটি প্রদর্শনী রয়েছে আগামি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রুমা জানান, এদিন বিকেল ৫টায় দৃক ভবনে ডকু ফিল্মটি দেখানো হবে।

Tags: অনন্যা রুমাচিত্রশিল্পীট্রেলারডকু ফিল্মনভেরাফ্রান্সমনিরমনিরুল ইসলামলিড বিনোদনস্পেন
Previous Post

আমরা আর মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না: জামায়াত আমির

Next Post

বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

গাজায় একটি সামরিক চেকপোস্টের দৃশ্য, নিরাপত্তা বাহিনী ও যানবাহনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ৩০ বছর ছেলের অপেক্ষায় মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT