চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে নিয়ে এবার সরব আদনান আল রাজীব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
আদনান আল রাজীব ও তার স্ত্রী বিবাহের পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা আদনান আল রাজীবের সাথে বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন জানান, ১৩ বছরের প্রেম পরিণতি পেয়েছে চলতি মাসের ১৪ তারিখ! সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছিলো মূলত তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। মেহজাবীন নিজেও ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজের দেয়ালে। সঙ্গে মন খুলে বলেছেন রাজীবের সঙ্গে তার ১৩ বছরের প্রেমের সম্পর্কের কথা। তবে ব্যতিক্রম দেখা গেছে রাজীবকে! এ প্রসঙ্গে তিনি টুঁ শব্দটি তো করেননি ই, এমনকি বিয়ের কোনো ছবিও পোস্ট দিতে দেখা যায়নি!

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সমাজ মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন রাজীব। এরমধ্যে একটি ছবিতে বধু বেশে মেহজাবীনের, এবং অন্য ছবিটিতে দুজনকে দেখা গেলেও সেটা প্রায় ১৩ বছর আগের!

ছবি দুটি দিয়ে খুব কম কথায় রাজীব লিখেছেন,“আমি একজন সাধারণ মানুষ, যে শিল্প সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। চলনবলন আর মেধাতেও সরল। তবু কোনোভাবে, ঈশ্বর আমাকে সবসময় আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন।”

মেহজাবীনকে নিজের জন্য ঈশ্বরের দেয়া সেরা উপহার বলে মনে করেন রাজীব। তিনি বলেন,“আমি মনে করি, ঈশ্বর আমাকে বিশেষভাবে ভালোবাসেন, এবং এবার তিনি আমাকে তোমাকে দিয়েছেন—সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।”

আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান কিংবা মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।

সোমবার কোনো কৌশলের আশ্রয় নেননি মেহজাবীন। জানিয়েছেন, আদনান আল রাজীবের সাথে তার প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! ৯ এপ্রিল, ২০১২ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫— মোট ৪৬৯৪ দিন!

Tags: অভিনয়অভিনেত্রীআদনান আল রাজীবতারকানির্মাতাবিয়েমেহজাবীনলিড বিনোদন
Previous Post

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

Next Post

‘আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব’ বিষয়ে বিএসপিডি’র প্রশিক্ষণ

Next Post
বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব' বিষয়ে বিএসপিডি'র প্রশিক্ষণ

রুহুল কবির রিজভী ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক শান্তি শৃঙ্খলা এখনও প্রতিষ্ঠা হয়নি: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT