চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব’ বিষয়ে বিএসপিডি’র প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সোসাইটি ফর প্যারেন্টস অফ দ্য ডিফারেন্টলি-এবল্ড বিএসপিডি ‘আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব’ বিষয়ে কক্সবাজারের অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় সার্কিট হাউজ রোডের অরুনোদয় স্পেশাল স্কুলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএসপিডি’র ফাউন্ডার এবং সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি।

প্রতিবন্ধী শিশুদের ৩১ জন অভিভাবক এই অধিবেশনে যোগ দেন, তারা সন্তানদের উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনা করেন । আবেগঘন এবং ইন্টারেক্টিভ অধিবেশনে অভিভাবকরা তাদের পথচলায় সাপোর্ট ও নির্দেশনা ভাগাভাগি করেন।

অনুষ্ঠানটি আয়োজনে সহায়তার জন্য অরুণোদয়ের অধ্যক্ষ শাহজালাল স্যার এবং বিএসপিডি কক্সবাজারের আঞ্চলিক সদস্য ইয়াসমিন আপু এবং রুশমিনার আপুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি ।

এর আগে বিএসপিডি গত ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ চট্টগ্রাম প্রেসক্লাবে তাদের প্রথম রিজিওনাল মেম্বার কাউন্সিল হিসেবে বিএসপিডি চট্টগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে।

সর্বসম্মতিক্রমে বিএসপিডি চট্রগ্রামের জিনাত রহমানকে আহ্বায়ক এবং নাহিদা সুলতানাকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিডি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি, চট্টগ্রাম বিভাগের মেম্বারগণ, এবং অভিভাবকদের প্রতিনিধি দল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিএসপিডি চট্রগ্রামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিএসপিডি এর সদস্যগণ একে একে তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, প্রতিটি বয়সভিত্তিক বিশেষ চাহিদার প্রেক্ষাপটে অভিভাবকদের চাওয়া-পাওয়া ভিন্ন হতে পারে, তবে সকল অভিভাবকের একটি সাধারণ চাওয়া হলো—পরিবার, রাষ্ট্র ও সমাজে তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা।

বিএসপিডি চট্রগ্রামে এর লক্ষ্য ও কর্মপরিকল্পনা:

বিএসপিডি চট্রগ্রামের সদস্যরা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিম্নলিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন—

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
  • অভিভাবকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও কাউন্সেলিং সেশন আয়োজন।
  • বিএসপিডি-এর আওতায় চট্টগ্রামের প্রতিটি জেলার অভিভাবকদের সংযুক্ত করা।
  • রাষ্ট্রীয় নীতিমালা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা এবং নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ স্থাপন।

এই প্রসঙ্গে ঝুমনা মল্লিক বলেন, বিএসপিডি চট্রগ্রামের এ যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা অভিভাবকদের ক্ষমতায়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tags: প্রশিক্ষণ
Previous Post

বিয়ে নিয়ে এবার সরব আদনান আল রাজীব

Next Post

সামাজিক শান্তি শৃঙ্খলা এখনও প্রতিষ্ঠা হয়নি: রুহুল কবির রিজভী

Next Post
রুহুল কবির রিজভী ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক শান্তি শৃঙ্খলা এখনও প্রতিষ্ঠা হয়নি: রুহুল কবির রিজভী

স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT