চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্করের বক্তব্যের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারত কেমন সম্পর্ক চায় সেটা তাদেরও নির্ধারণ করা দরকার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন সবকিছুর জন্য ভারতকে দায়ী করেন, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করেন, যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অবশ্যই বাংলাদেশ ঠিক করবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়, ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়।

উপদেষ্টা বলেন, তবে উনি (জয়শঙ্কর) কিছু বলেছেন, বাংলাদেশের বিভিন্নজন বিভিন্ন আপত্তিকর কথা বলছে, সরকারের ভেতর থেকে। আমি এটা নিয়ে ন্যায়-অন্যায় উচিত-অনুচিত বিচার করতে চাই না। কিন্তু আমার কথা হলো, এ রকম কথা আমাদের এখান থেকে বলছে, ওনাদের ওখান থেকেও বলছে।

এ সময় তিনি অভিযোগ করেন, ভারতে বসে দেয়া শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির আগুনে ঘি ঢালছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে অন্য দেশের ইন্টারফেয়ার করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

যুক্তরাষ্ট্র থেকে ২৯ মিলিয়ন ডলার দেশে আসার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে এনজিও ব্যুরোর কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সরকারের কাছেও যথেষ্ট তথ্য নেই।

Tags: জয়শঙ্করপররাষ্ট্র উপদেষ্টা
Previous Post

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় যেকোন দিন

Next Post

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে’

Next Post
প্রেস কনফারেন্সে একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে’

নেতাকর্মীরা রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের প্রতীক নিয়ে যা বললেন আকতার হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT