চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রায় পুলিশের বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রদর্শনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘ধর্ষণ ও নিপীড়ণের বিরুদ্ধে বাংলাদেশ’ এই ব্যানারে এক দল শিক্ষার্থী-তরুণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রার কর্মসূচি শুরু করেন।

বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা পদযাত্রা করে সচিবালয় থেকে অল্প দূরত্বে শিক্ষা ভবনের সামনে পৌঁছুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা। শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।

এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ করেন শহীদ মিনারে। সমাবেশ থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়ণের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবিতে গণপদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি তারা নিয়েছিলেন। তাতে পুলিশ বাধা দিয়েছে। এসব দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

Tags: পুলিশস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

কক্সবাজারে বিমান ঘাঁটিতে যা ঘটেছে

Next Post

দেশ যেন এক আতঙ্কের রাজ্য: জিএম কাদের

Next Post
জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ যেন এক আতঙ্কের রাজ্য: জিএম কাদের

বাজারে খেজুর বিক্রেতা ও ক্রেতাদের ভিড়, রমজানে বিশেষ মূল্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান: খেজুরের বাজারে সুখবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT