চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় কবি মনজুর রশীদের নতুন বই

জাহিদ রহমান by জাহিদ রহমান
7:11 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় কবি মনজুর রশীদের নতুন বইয়ের প্রচ্ছদ ও একজন দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি-লেখক-কলামিস্ট মনজুর রশীদের লেখা দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল গতবছর আয়োজিত একুশের বইমেলাতে। বই দুটি ছিল ‘অনুভূতির উঠোন জুড়ে’ এবং দৃশ্যমান জনশ্রোতে অদৃশ্য দৃশ্যমানতা’। এবারের বইমেলাতে এসেছে তার নতুন কবিতার বই ‘আমার ক্ষুব্ধতা তোমার নির্মম লজ্জাহীনতায়’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্র।

মনজুর রশীদের এবারের কবিতার বই-এ মোট ৫৬টি কবিতা স্থান পেয়েছে। কবিতার শিরোনাম- ‘আমার ক্ষুব্ধতা তোমার নির্মম লজ্জাহীনতায়’, ‘কেউ থাকেনি ঘরে’, ‘হোক অবমান’, ‘দম্ভ চূর্ণ’, ‘মৃত্যু এত সহজ কেন’, ‘হায়রে মহামান্য’, ‘তারুণ্য নির্ভীক’, ‘জেগে ওঠার দিন’, ‘স্বপ্ন ভাঙার বিষাদ’, ‘অভাব ও ভাব’, ‘পড়ন্ত বেলায় এসে’, ‘বাস্তবতা’, স্বপ্ন ভাঙার বিস্বাদ’, ‘শোক নয়’ ইত্যাদি।

বেশির ভাগ কবিতাই সমসাময়িক লেখা। বিশেষ করে জুলাই-আগস্ট-এ শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে তারুণ্যের লড়াই, রাজপথে ছাত্র-জনতার উত্তাল প্রতিবাদ, হামলা-মামলা, গুম, জেলজুলুম এসবই বেশিরভাগ কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন।

তার লেখা এসব কবিতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। তিনি নিজেই বলেছেন, ‘বিগত স্বৈরাচারের যেসব অন্যায়, কালাকানুন, সিদ্ধান্ত যখন ভালো লাগেনি তখনই কলম হাতে তুলে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি। যেখানে প্রতিবাদ করার প্রতিবাদ করেছি। নিজের পরিসরে নিজেই প্রতিবাদের চিহ্নটুকু রেখে গেছি। অন্যায় হলে প্রতিবাদ করতেই হবে।’

মনজুর রশীদের নতুন এই কবিতার বই-এর শিরোনামেই যে কবিতা ‘আমার ক্ষুব্ধতা তোমার নির্মম লজ্জাহীনতায়’ সেখানে তিনি লিখেছেন- ‘শেকড়যুক্ত চারা উৎপাটনের অভিপ্রায় নিয়ে/সবাইকে বন্দী করে রেখেছে/কেউবা জেলের চার দেওয়ালের মাঝে/বাকিরা নামে মুক্ত শৃঙ্খলিত হয়ে। এ কবিতায় তিনি মূলত গণতন্ত্রহীনতার কথা বলেছেন। বাকস্বাধীনতা, মানবাধিকার কীভাবে ভূলুণ্ঠিত সে কথাই বলেছেন।

জুলাই-আগস্টে যখন রাজপথে শাসকের সাথে ছাত্র-জনতার লড়াই-এ মানুষের রক্তে সয়লাব হচ্ছিল রাজপথ সেই সময়ের কথা তিনি উচ্চারণ করেছেন ‘কেউ থাকেনি ঘরে’ কবিতায়। বলেছেন, কী ভয়ানক ডাইনি বুড়ি/ভয়ানক কালবেলা/উত্তাল ঐ গণমিছিলে/মানুষ খুনের খেলা।’ ক্ষুব্ধ হয়েই বলেছেন মনের গহীনে জমে থাকা কথা। আবু সাঈদ নিহত হওয়ার পর মনজুরের কলম থেমে থাকেনি। কবিতায় বলেছেন মনের অনুভূতি, আকুতি, ক্ষোভ-বিক্ষোভ। ‘তারুণ্য নির্ভীক’ কবিতায় সাঈদ, মুগ্ধকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন।

বলেছেন, ‘তারুণ্য আজ ঐ ছুটেছে আবু সাঈদের হয়ে/শান্তরা আজ অশান্ত যে তাজা রক্ত ছুঁয়ে/চারিদিকে ধনবাদ্য দেখিছি শুধুই বাজে/চালাস গুলি হায়েনার দল মাথা বুকও মাঝে।’ ভণ্ড, কপটদের বিরুদ্ধে কথা বলতে ছাড়েননি। বিশেষ করে ছদ্মবেশীদের চরিত্রদের নিয়ে বলেছেন, ‘যাকেই ভাবি মহামানব/ মহান সেতো নয়/ মুখোশধারী মহামানব বুঝতে দেরী হয়।’ ছোট্ট কথা তুলে ধরেছেন মুখোশধারীদেরদের। মনজুর রশীদের মতে, তিনি কারও শিকলে বন্দী নন। একেবারে মুক্ত। কারো কৃপা বা দয়ায় চলেন না। নিজের চিন্তাভাবনা থেকেই সত্য ও সুন্দরটাকে বলার চেষ্টা করেন।

তিনি কিছু কিছু কবিতায় বলেছেন চারপাশের জীবনের গল্পও। টানাপোড়নের এই সমাজ ও জীবনের অনেক ধরনের মনস্তত্ব তিনি খুঁজে বের করার চেষ্টা করেছেন কবিতার কথামালায়। ‘বিষন্নতা’ নামে কবিতায় উচ্চারণ করেছেন, ‘মন ভালো নেই, কোনো সুখ নেই/ নিকট জনেরা সবাই জানে/ইনি রেগে আছেন/উনি ক্ষেপে আছেন/ বক্তারা বলে শুধু এসে কানে।আবার বলেছেন হাসিখুশি নিয়ে বেঁচে থাকাই জীবন। কী হবে শুধু শুধু মন খারাপ করে। তাইতো ‘হাসি’ কবিতায় বলেছেন, ‘সারাজীবন হেসেই গেলাম/বুঝতে দেইনি কাষ্ঠ/হাহা হিহি হোহো করেও হয়নি সময় নষ্ট। আরও এরকম অনেক কবিতায় আছে জীবনের চারপাশের কথা। আছে স্বপ্ন আর সাধ্যের কথাও। আছে প্রিয়জন হারানোর কথাও।

মনজুর রশীদ পেশায় উন্নয়ন বিশেষজ্ঞ। অনেক দিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাজ করছেন। প্রান্তিক ও নৃতাত্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছেন। বহু প্রত্যন্ত অঞ্চলে তিনি গিয়েছেন পেশাগত কারণেই। দেখেছেন এদেশের বহু বৈচিত্র্যময় সামাজিক ব্যবস্থা। দেখেছেন মানুষের জীবন-সংগ্রাম, বেঁচে থাকার শত চেষ্টা। সেইসব মানুষের দুঃখ-বেদনা তিনি হৃদয়ে ধারণ করেন। তাদের কথামালা তিনি দেশে বিদেশের বিভিন্ন ফোরামে তিনি ধরছেন অনেক অনেকদিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান থেকে লেখাপড়া করা মনজুর রশীদ বরাবরই প্রতিবাদী এবং প্রগতিশীল মনের এক মানুষ। আশি ও নব্বই দশকে মৌলবাদ ও এরশাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন রাজপথে। বুকে বিদ্রোহ ধারণ করেন। সমস্ত ধরনের ধর্মীয় রাজনীতি ও গোঁড়ামীর বিরুদ্ধে তিনি সোচ্চার। একসময় মঞ্চ নাটকে যুক্ত ছিলেন। সাংবাদিকতাও করেছেন। অভিনয়, আবৃত্তিও বাদ যায়নি। সাংস্কৃতিক লড়াই-এ এখনও তিনি সোচ্চার। মনজুর রশীদ মনে করেন, জীবন কবিতার মতোই। পড়তে পড়তে অনুভব করা যায়। জীবন সুন্দর। জীবনে তাই বিষাদের সব বৃত্ত ভেঙে প্রচুর হাসি আনন্দ প্রয়োজন। তিনি আরও মনে করেন সুন্দর এই দেশ, এই রাষ্ট্র। এই দেশকে সমস্ত ধর্মীয় মৌলবাদ ও গোড়ামীর ঊর্ধ্বে নিয়ে নতুন এক গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে পারলেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে আরও অগ্রগামী আরও অগ্রসর, আরও আলোকিত এবং প্রগতিশীল।

Tags: কবিবইমেলা
Previous Post

ঢাকাসহ সারা দেশে ‘কম্বাইন্ড পেট্রোল’ শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

চলচ্চিত্রের বৈষম্য নিয়ে মুখ খুললেন আহমেদ শরীফ

Next Post
বয়স্ক ব্যক্তি কৃষিক্ষেত্রে স্বাগত জানাচ্ছেন, হাসিমুখে হাত তুলে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের বৈষম্য নিয়ে মুখ খুললেন আহমেদ শরীফ

অপারেশন ডেভিল হান্টের সময় গাড়ি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৯ জন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT