চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড ম্যাচে যে ভুল শোধরাতে চান বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ কোচের নিউজিল্যান্ড ম্যাচে ভুল শোধরানোর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো কাটছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হার। সবশেষ পাঁচ ওয়ানডেতে জয় নেই টিম টাইগার্সের। বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টপঅর্ডারে রান না পাওয়া, দ্রুত উইকেট হারিয়ে ফেলা। ভারত ম্যাচে পাওয়ার প্লে-তে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে অবশ্য জাকের আলি অনিক ও তাওহীদ হৃদয় টেনে নেন। বল হাতে প্রথম দশ ওভারে উইকেট নিতে না পারাটাও কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। সেই ভুলগুলো কিউই ম্যাচে শোধরাতে চান বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

রাওয়ালপিন্ডিতে সোমবার ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে মাঠের লড়াই। আগেরদিন অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। জানান বোলিং-ব্যাটিংয়ে প্রথম দশ ওভারের ব্যর্থতা থেকে বের হয়ে আসার কথা।

‘যেমন বলেছি, প্রথম কয়েকটি খেলায়, ব্যাটিংয়ে আমরা প্রথম ১০ ওভারে ম্যাচ থেকে ছিটকে গেছি, বোলিংয়েও একই অবস্থা। এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে সেখানে ভালো করবো। তারপর দেখা যাবে ম্যাচের ফলাফল কী হয়।’

টপঅর্ডার রান না পেলেও মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডার ব্যাটাররা বাংলাদেশকে টেনে নিচ্ছেন। ধারাবাহিকভাবে টপঅর্ডারদের ব্যর্থতার পরও অবশ্য চিন্তিত নন বাংলাদেশ কোচ।

বলেছেন, ‘আমি তাদের ফর্ম নিয়ে চিন্তিত নই। মনে করি, আমাদের প্রথম দশ ওভারে ব্যাটিং মূল্যায়ন করা উচিত এবং আমাদের আগের চেয়ে কিছুটা ভালোভাবে করা উচিত। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার সত্যিই ভালো করেছে। তাই, টপঅর্ডার ব্যাটার হিসেবে আমাদের সবকিছু একসাথে করা উচিত। প্রথম ১০ ওভারে, বিশেষ করে ১৫ ওভার।

নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদেরকে হারিয়েছিল টিম টাইগার্স। চলতি আসরে ‘এ’ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুদল। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড, সবশেষ পাঁচ ওয়ানডেতে চারটিতে জিতেছে, হেরেছে একটিতে। বাংলাদেশের চেয়ে এগিয়েই থাকছে তারা। বিষয়টিকে আলাদাভাবে চাপ মনে করছেন না ফিল সিমন্স। তার মতে আসরের প্রতিটি ম্যাচই চাপের।

‘এই টুর্নামেন্টের সব খেলাই চাপের খেলা। এখানে বিশ্বের শীর্ষ আট দল এসেছে, এখানে প্রতিটি খেলাই কঠিন হবে। হ্যাঁ, নিউজিল্যান্ড ভালো খেলছে কিন্তু আগামীকাল একটি নতুন দিন, তাই আমরা চেষ্টা করব এবং নিশ্চিত করব যে তারা আগের মতো ভালো না খেলুক।’

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডফিল সিমন্সবাংলাদেশরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
Previous Post

কিউইদের বিপক্ষে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

Next Post

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাব‌লিক লাইব্রেরির জন্য মানববন্ধন

Next Post
শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরির জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাব‌লিক লাইব্রেরির জন্য মানববন্ধন

চোরের স্বর্ণ ছিনতাইয়ের দৃশ্য, জনমনে আতঙ্ক, নিরাপত্তা প্রশ্নে ক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের দৃশ্যে জনমনে আতঙ্ক, নিরাপত্তা প্রশ্নে ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT