চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ কোটি ছাড়িয়ে গেল আলোচিত সিনেমা ‘ছাবা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর ঐতিহাসিক সিনেমার দৃশ্য, রাজকীয় পরিবেশে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে।

গত সাতদিনে ছবিটির আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ চলমান। এ পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি? স্যাকনিল্কের তথ্য অনুসারে, গত নয় দিনে ‘ছাবা’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৯০.৭৫ (গ্রস) কোটি রুপি। বিদেশে আয় করেছে ৪৮ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৩৮.৭৫ কোটি রুপি।

ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাবা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।

‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ! অন্যদিকে সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

এছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।

Tags: ছাবাবক্স অফিসভিকি কৌশলরাশমিকা মান্দানা
Previous Post

এওএবি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Next Post

শুরু হয়ে গেল ‘রামায়ণ’র শ্যুটিং, কবে মুক্তি পাবে ছবি?

Next Post
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকারা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়ে গেল ‘রামায়ণ’র শ্যুটিং, কবে মুক্তি পাবে ছবি?

বিবাহের দৃশ্যে দুই অভিনেতা ও অভিনেত্রী, রঙিন পোশাক ও সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি-রাশমিকা নয়, 'ছাবা'র জন্য এই তারকা জুটি প্রথম পছন্দ ছিল পরিচালকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT